দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তারেক রহমানের আছে : মির্জা ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫
     ৫:০৭ অপরাহ্ণ

দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তারেক রহমানের আছে : মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ | ৫:০৭ 86 ভিউ
দলের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১০ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। মঙ্গলবার (১০ জুন) রাজধানীর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে টার্নিং পয়েন্ট হতে পারে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক। এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক সংকট কাটবে বলে আশাবাদী বিএনপি। তিনি বলেন, স্থায়ী কমিটি এই বৈঠককে স্বাগত জানিয়েছে। জাতীয় ও আন্তর্জাতিভাবে এই বৈঠকে গুরুত্ব ও সম্ভাবনা অনেক। এই বৈঠক থেকে অনেক কিছুর ডাইমেনশন হতে পারে। বিএনপি মহাসচিব বলেন, দলের স্থায়ী কমিটি

তারেক রহমানকে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়েছে বলেও জানান তিনি। আগামী ১৩ জুন সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এই বৈঠকটি হবে। লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক হবে। উল্লেখ্য, ড. ইউনূসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনীতির অঙ্গনে আলোচনা চলছিল। যদিও শুরুতে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফর সূচিতে বৈঠকের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না ২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা সুন্দরবনের মধু থেকে হাইকোর্টের শীর্ষ স্থান: সেকালের ‘হানি ট্র্যাপ’ কি আজও বিচারীয় পটভূমিকে প্রশ্ন করছে?” লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান: সেনাবাহিনীর নৈতিকতার বড় প্রশ্নচিহ্ন ছাত্রশিবির করা কামরুল হাসানকে ঘিরে নারী কেলেঙ্কারি ও বিদেশী কূটনৈতিক লবিং এর অভিযোগ তাবলিগের ছদ্মবেশে দলে দলে পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশ কি এখন পরাশক্তির দাবার বোর্ড? ড. ইউনূস সরকারের কূটনীতি না কি রাষ্ট্রীয় আত্মসমর্পণের নীলনকশা গ্যাস সংকটের পিছনে বিএনপি-জামাতের সিন্ডিকেট: কৃত্রিম অভাব তৈরি করে রাজনৈতিক লাভের খেলা রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন