দক্ষিণ আফ্রিকার বিতর্কিত সেই ইমামকে গুলি করে হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:০৯ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বিতর্কিত সেই ইমামকে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:০৯ 156 ভিউ
দক্ষিণ আফ্রিকার চরম বিতর্কিত কথিত ইমাম মুহসিন হেন্ডরিকসকে গুলি করে হত্যা করা হয়েছে। দুজন অজ্ঞাত ব্যক্তি মুহসিনকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলের শহর কুয়েবেরহাতে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। মুহসিন হেন্ডরিকস নিজেকে ‘বিশ্বের প্রথম সমকামী ইমাম’ হিসেবে পরিচয় দিতেন। তিনি কথিত একটি মসজিদে ইমামতি করতেন যেটিকে সমকামী ও মুসলিমদের ভিন্ন সম্প্রদায়ের মানুষদের জন্য নিরাপদ স্থান হিসেবে তৈরি করা হয়েছিল বলে তিনি নিজেই দাবি করতেন। পুলিশ জানিয়েছে, মুহসিন হেন্ডরিকস শনিবার গাড়িতে করে যাচ্ছিলেন। ওই সময় প্রতিবন্ধকতা তৈরি করে তার গাড়িটির গতিরোধ করা হয়। এরপর তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই সময়

তার সঙ্গে গাড়িতে তার চালক ছিলেন। বিবৃতিতে পুলিশ বলেছে, দুজন অজ্ঞাত ব্যক্তি মুখ ঢেকে একটি গাড়ি থেকে বের হয়। ওই সময় তারা মুহসিনের গাড়িতে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। মুহসিন গাড়ির পেছনে বসা ছিলেন। তার চালক তখন দেখেন তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন। মুহসিন ১৯৯৬ সালে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দেন। তিনি তার জন্মস্থান কেপ টাউনের ওয়েনবার্গে একটি কথিত মসজিদে ইমামতি করতেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন