দক্ষিণাঞ্চলের এক এক্সপ্রেসওয়ের টাকাও গোটা রংপুর বিভাগে দেওয়া হতো না: সারজিস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫
     ৫:৩৭ অপরাহ্ণ

দক্ষিণাঞ্চলের এক এক্সপ্রেসওয়ের টাকাও গোটা রংপুর বিভাগে দেওয়া হতো না: সারজিস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ | ৫:৩৭ 79 ভিউ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, উত্তরাঞ্চলে উন্নয়ন বৈষম্যের মধ্য দিয়ে বিগত এক যুগের বেশি সময় অতিবাহিত হয়েছে। বিগত ১৬ বছরে উত্তরাঞ্চলকে সব সময় সব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরল উপজেলা শাখা কার্যালয়ের উদ্বোধন এবং বকুল তলা মোড়ে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারজিস বলেন, দক্ষিণাঞ্চলে একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলে একটি জেলাতেও সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। দক্ষিণাঞ্চলে একটি এক্সপ্রেসওয়ে করতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো উত্তরাঞ্চলের পুরো রংপুর বিভাগে সে পরিমাণ বরাদ্দ দেওয়া হতো না। তিনি বলেন, উত্তরাঞ্চলে কোথায়

কী সমস্যা, সেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে দেখে সব সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলার জন্য আজকে বিরলে এসেছি। এনসিপির এই নেতা বলেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে আগে দেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে ঘুরতে হবে। আমরা বিগত সরকারের সময়ে রাজনৈতিক যে চর্চা হয়েছে সেখানে দেখেছি নেতারা নির্বাচনের কয়েকদিন আগে ভোট চাইতে আপনাদের কাছে আসে নির্বাচনের পরের পাঁচ বছর আর খুঁজে পাওয়া যায় না। তিনি বলেন, আগামীর বাংলাদেশে যারা নেতৃত্ব দিতে চান তাদেরকে আগে দেখতে হবে মানুষ কী চায়? রাস্তাঘাটগুলোর কী অবস্থা? হাসপাতালে খালি বিল্ডিং আছে, না

ডাক্তারও আছে? থানায় ভালো পুলিশ কর্মকর্তারা আছে, না থানায় কথা বলার আগে টাকা চাওয়ার মতো পুলিশ কর্মকর্তারা আছে? সারজিস বলেন, আমরা দেখতে এসেছি ভূমি অফিসগুলোতে মানুষের যে সেবা পাওয়ার অধিকার রয়েছে, তারা সেই প্রাপ্য সেবাগুলো পায় কি না? নাকি সেখানে সেবা পাওয়ার আগে টাকার জন্য দর কষাকষি হয়? আমরা দেখতে এসেছি সাধারণ জনগণ কোন নির্দিষ্ট চাঁদাবাজের হাতে জিম্মি কি না? যতি কোন চাঁদাবাজ সাধারণ মানুষকে জিম্মি করতে চায় আমরা তাদের বিপক্ষে দাড়িয়ে যাবো। একটা উপজেলায় এবং জেলায় কত বড় ক্ষমতাশালী একজন চাঁদাবাজ হতে পারে? আমরা বিশ্বাস করি, সে শেখ হাসিনার চেয়ে ক্ষমতাবান কেউ নয়। শেখ হাসিনার যদি পতন হতে পারে,

তাহলে প্রত্যেকটি জেলা এবং উপজেলার ২-৪ জন ছেচড়া চাঁদাবাজেরও পতন সম্ভব। পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, লিওন, সাদিয়া ফারজানা, আরিফ মুন, রেজাউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক একরামুল হক আবির, সদস্য সচিব অন্তু খান, সদস্য ফয়সাল, মেহেদী হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরল উপজেলার ছাত্র প্রতিনিধি হারুনুর রশিদ, মনিরুল ইসলাম মন্টু, মোকাম্মেল, রেজওয়ান পারভেজ, আলী আহসান মুজাহিদ, জিসান আহমেদ, মেহেদী হাসান, আতিকুর রহমান রিফাত, রাহিনুর ইসলাম রাহিন, সাকিব ইসলাম, সোহাগ ইসলাম, আবু সাঈদ, সাব্বির হোসেন শিশির, এনসিপির বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বোচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলায় পথসভায় বক্তব্য

রাখেন। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বিরলের বকুলতলা মোড়ে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বুধবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর বিরল উপজেলা শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রীয় মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান