তুর্কি লবি–জামায়াতের ভরসায় লীগ থেকে ভোল পাল্টে জামায়াতে, তবুও শেষ রক্ষা হয়নি জাহেদীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫
     ৫:১৫ অপরাহ্ণ

আরও খবর

হিন্দু নেতা কৃষ্ণ নদীকে খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

দিয়াবাড়িতে মিছিল শেষে নিখোঁজ: তুরাগ নদী থেকে ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল

ব্রিটিশ কোম্পানি হাউজের নথিতে তারেক রহমানের নাগরিকত্ব ‘ব্রিটিশ’: দ্বৈত নাগরিকত্ব ও নির্বাচনে যোগ্যতা নিয়ে নতুন বিতর্ক

বিয়ের প্রলোভনে ব্র্যাক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ: এবি পার্টি নেতা ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে মামলার নির্দেশে জনমনে তীব্র ক্ষোভ

‘শীতের রাতে বৃদ্ধ বাবা-মা ও নারীদের বিরক্ত না করলেও পারতেন’: জাকির

টেবিলের দাঁড়িয়ে মুফতি আমির হামজার বক্তব্য, তুমুল সমালোচনা

তুর্কি লবি–জামায়াতের ভরসায় লীগ থেকে ভোল পাল্টে জামায়াতে, তবুও শেষ রক্ষা হয়নি জাহেদীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ৫:১৫ 42 ভিউ
ঝিনাইদহ-২ (সদর–হরিণাকুণ্ডু) আসনের সাবেক সংসদ সদস্য, বর্তমানে বাফুফে সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর ঝিনাইদহ শহরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কে ১০ থেকে ১২ জন ব্যক্তি এ হামলা চালায়। আওয়ামী লীগের সহসভাপতি হয়েও নাসের শাহরিয়ার জাহেদী দলীয় মনোনয়ন না পেয়ে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগের কর্মী–সমর্থকদের পাশে না থাকা এবং কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ায় তার বিরুদ্ধে ক্ষোভ বাড়ে। আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, এক ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা তাকে প্রকাশ্যে তিরস্কার করে বলেন, “দলের প্রতি বেইমানির

জন্য মূল্য দিতে হবে।” আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ৫ই আগস্টের পর এলাকায় সংগঠনের কোনো নেতাকর্মী এবং সমর্থক নিরুপদ্রবে থাকতে পারেনি, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, মিথ্যা মামলায় ফাঁসানো থেকে শুরু করে মব সন্ত্রাসসহ সকল প্রকার নির্যাতন-নিপীড়ন সইতে হচ্ছে। বাড়িঘরে থাকতে পারছেন না নৌকার সমর্থকরা। অথচ সেখানে শাহরিয়ার জাহেদী রযেছেন সম্পূর্ণ নিরাপদে। এমন প্রতিকূল পরিস্থিতিতেও বহাল তবিয়তে টিকে থাকতে পারাকে সন্দেহজনক বলে মনে করছেন ঝিনাইদহ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজনীতিতে বহুমুখী যোগাযোগ ও বারবার অবস্থান পরিবর্তনের কারণে আওয়ামী লীগ ও বিএনপি—দুই পক্ষের কাছেই এখন নাসের শাহরিয়ার জাহেদী বিতর্কিত ও অবিশ্বাসী হিসেবে চিহ্নিত হয়ে উঠেছেন। বাড়ির নিরাপত্তা প্রহরী ফেরদৌস হাসান জানান, মাগরিবের আজানের সময় হঠাৎ কয়েকজন লোক বাড়িতে

ঢোকার চেষ্টা করে। দুজন ভেতরে ঢুকে তিনটি মোটরসাইকেল, চেয়ার ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে তাকে মারধর করে। মূল ভবনের ভেতরের ফটকে তালা থাকায় তারা সেখানে প্রবেশ করতে পারেননি। নাসের শাহরিয়ার জাহেদী পরিচালিত জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান বলেন, “মণ্ডল সাহেব চিকিৎসার জন্য দেশের বাইরে আছেন। বাড়িতে কেউ না থাকায় নিরাপত্তাব্যবস্থা কিছুটা শিথিল ছিল। সন্ধ্যায় হঠাৎ দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। মণ্ডল সাহেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তার নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।” সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।” রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বাংলাদেশে তথাকথিত তুর্কি লবির অন্যতম প্রধান ব্যক্তি নাসের

শাহরিয়ার জাহেদী। এই লবির মাধ্যমে জামায়াতে ইসলামীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। বিএনপি এ আসনে শরিক গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের জন্য আসনটি ছেড়ে দিলেও সম্প্রতি তারেক রহমানের সঙ্গে জাহেদীর যোগাযোগের তথ্য ফাঁস হওয়ায় স্থানীয় বিএনপি ক্ষুব্ধ হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিএনপির একটি অংশের সঙ্গে অর্থনৈতিক লিঁয়াজো গড়ে তোলার কৌশল নিয়েছেন জাহেদী। একই সঙ্গে জামায়াতে ইসলামীর পূর্ণ সমর্থনও পেতে সক্ষম হন তিনি। এতে তার সমর্থকেরা মনে করছিলেন, আসন্ন নির্বাচনে জয়ী হওয়া তার জন্য সহজ হবে। তবে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ায় তারা জুলাইয়ের বিক্ষোভকারীদের ব্যবহার করে এ হামলা করিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন ৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন শাসক বঙ্গবন্ধু: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক রাষ্ট্রনির্মাতার উপাখ্যান শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘সাংবিধানিক প্রহসন’, সংবিধানের ওপর আঘাত: ফার্স্টপোস্টের প্রতিবেদন তারেক জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির উত্থান: একটি অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ গৃহকর্মীর পেটে বাবার ‘অবৈধ সন্তান’: ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কলঙ্কিত জন্মরহস্য ফাঁস! বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ মালাইকার বিস্ফোরক মন্তব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ ২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?