তিনদিন বাদে শুরু ইজতেমা, মাঠ প্রস্তুতি শেষের দিকে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫
     ১০:৩৯ অপরাহ্ণ

তিনদিন বাদে শুরু ইজতেমা, মাঠ প্রস্তুতি শেষের দিকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ | ১০:৩৯ 122 ভিউ
কহর দরিয়াখ্যাত নদ তুরাগ। এই নদের টঙ্গীর অংশের তীরে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। দুই পর্বের ইজতেমা প্রথম পর্ব শুরু হবে আগামী ৩১ জানুয়ারি। মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নেজামির অনুসারীদের দিয়ে শুরু হবে চলতি বছরের ইজতেমা, যা চলবে পরের তিন দিন। ইজতেমা উপলক্ষ্যে মাঠ প্রস্তুতি প্রায় শেষের দিকে। ইতোমধ্যে মাঠের ৯৫ শতাংশ কাজ শেষ হয়েছে। শামিয়ানা টাঙানো ব্যতীত তেমন কোনো কাজ নেই বলে জানিয়েছেন আয়োজক কমিটির মুরুব্বিরা। সোমবার দুপুরে টঙ্গীর ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, ময়দানের উত্তর-পশ্চিম কোণে বিদেশি মেহমানদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বয়ান মঞ্চের পূর্ব, উত্তর ও দক্ষিণ পাশের জায়গাতে শামিয়ানা, শব্দ প্রতিধ্বনিরোধক বিশেষ ছাতা মাইক

ও বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছে; কিন্তু ময়দানের উত্তর-পূর্ব কোণের ঢাকার খিত্তা ও ২৯নং টয়লেট বিল্ডিংয়ের দক্ষিণ পাশ থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত কোনো শামিয়ানা টাঙানো হয়নি। এগুলোর শামিয়ানা মুসল্লিরা এসে টাঙাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুসল্লিদের অবাধ প্রবেশ নিশ্চিতে ময়দানের পশ্চিম পাশে কামারপাড়া ব্রিজ থেকে টঙ্গী ব্রিজ পর্যন্ত তুরাগ নদে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা পাঁচটি পন্টুন সেতু নির্মাণ করেছেন। এছাড়াও ফেরিঘাটের জেটি দিয়ে অপর একটি পন্টুন সেতু তৈরি করেছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ময়দানের চারপাশে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার। যোগাযোগ করা হলে জুবায়ের অনুসারীর ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ময়দানের প্রায় ৯৫ ভাগ শেষ

হয়েছে। শামিয়ানা টাঙানোর কাজ যতটুকু হয়েছে আপাতত ততটুকুই। বাকি শামিয়ানার ত্রিপল ও অন্যান্য সামানা ইজতেমার সাথী ভাইয়েরা নিয়ে এসে টাঙাবেন। আগামী বুধবারের মধ্যে জামাতের সাথীরা ময়দানে চলে আসবেন। দেশ-বিদেশের মুসল্লিরা বৃহস্পতিবার সকাল থেকে ময়দানে সমবেত হবেন। ইজতেমা ইস্যুতে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ইজতেমা ময়দানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে। সিসি ক্যামেরা স্থাপন, ওয়াচ টাওয়ার নির্মাণ প্রায় শেষের পথে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি