তামিমের জন্য সবাই দোয়া করবেন: সাকিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫
     ১০:৫৫ অপরাহ্ণ

তামিমের জন্য সবাই দোয়া করবেন: সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ | ১০:৫৫ 121 ভিউ
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। শুরুতে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করলেও পরে জানা যায়, অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাক হয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পড়ে তাকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার হার্টে রিং পরানো হয়। অসুস্থ তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। নিজের ৩৮তম জন্মদিনে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে। ওর জন্য দোয়া করবেন সবাই। ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেনও পার হয় ভালোভাবে। ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে।’ এদিকে তামিমের জন্য দোয়া চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তার জাতীয়

দলের সতীর্থ পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তাসকিন লিখেছেন, ‘তামিম ইকবাল ভাই, সাভারের বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে। এই কঠিন সময়ে সবাই দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।’ মিরাজ লিখেছেন, ‘তামিম ভাইয়ের, আপনার দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাদের ভাবনা ও দোয়া আপনার সাথে আছে।’ লিটন দাস লিখেছেন, ‘তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’ মাশরাফি লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ

হয়ে ফিরে আয় সবার মাঝে-ইনশাল্লাহ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন