তদন্ত ছাড়াই প্রকৌশলীদের পক্ষে অতিরিক্ত সচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫
     ৮:৫৮ পূর্বাহ্ণ

তদন্ত ছাড়াই প্রকৌশলীদের পক্ষে অতিরিক্ত সচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ৮:৫৮ 131 ভিউ
‘সুনামগঞ্জে পাউবো’র তিন প্রকৌশলীর দুর্নীতি : গচ্চা যাচ্ছে ৫শ কোটি টাকা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর শনিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা। তদন্তের আগেই তিনি এমন মন্তব্য করেছেন, যা তিন প্রকৌশলী ও ঠিকাদারদের জন্য ‘রক্ষাকবচ’ হিসাবে কাজ করেছে-এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের শঙ্কা-এতে তদন্ত কাজ প্রভাবিত হতে পারে। উল্লেখ্য, আজ রোববার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা নানা অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তাহমিদুল ইসলাম। শনিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা শাল্লা উপজেলা সদরে স্থানীয় সাংবাদিকদের বলেন,

‘যে পরিমাণ কাজ হয়েছে তার অতিরিক্ত বিল দেওয়া হয়েছে মনে হয়নি। কোনো অনিয়ম হয়নি। বাস্তবে যেটা হয়েছে, শ্রমিক সংকটের কারণেই এই প্রজেক্টের অগ্রগতি আশানুরূপ হয়নি।’ এ প্রসঙ্গে জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কাজ তদারকিতে গিয়ে এরকম মন্তব্য করে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার ঝুঁকি সৃষ্টি করা হয়েছে। ঠিকাদারদের সঙ্গে কর্মকর্তাদের একাংশের যোগসাজশ ছিল এটা পরিষ্কার। ব্যয়বহুল এই প্রকল্পের কাজ বাস্তবায়নে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে এর দায় কর্মকর্তারা এড়াতে পারেন না। ঠিকাদাররা কাজের মান খারাপ করলে কর্মকর্তাদের গাফিলতিও পরিলক্ষিত হয়। কর্মকর্তাদের সংশ্লিষ্টতা না থাকলে ঠিকাদার এককভাবে কাজ বাস্তবায়ন করতে পারে না। তিনি বলেন, ‘একক অংশগ্রহণে যে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে

সেটাও ঠিকাদার জোর করে আদায় করেনি। কার্যাদেশ দেওয়ার পেছনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা ছিল। তাই মোটা দাগে সংশ্লিষ্ট কর্মকর্তা গুরুতর এই অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।’ ‘হাওড় বাঁচাও আন্দোলন’- সুনামগঞ্জের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন বলেন, সংশ্লিষ্ট অতিরিক্ত সচিবকে স্থানীয় পাউবো কর্মকর্তারা যেভাবে বুঝিয়েছেন তিনি সেভাবেই বলেছেন। তার মন্তব্যের কারণে দুর্নীতিবাজ প্রকৌশলী ও ঠিকাদাররা সুবিধা নেওয়ার চেষ্টা করবে। অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠনের আগে এমন সন্দেহজনক কথাবার্তা দুর্নীতিবাজদের রক্ষাকবচ হিসেবে কাজ করবে।’ প্রকাশ্যে একজন শীর্ষ কর্মকর্তার এমন মন্তব্য তিন প্রকৌশলী ও ঠিকাদারদের পক্ষে অবস্থান মজবুত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা তাহির রায়হান চৌধুরী পাবেল। তিনি বলেন, ব্যক্তিগত কাজে আমি লন্ডনে অবস্থান করছি।

না হলে আমি বিএনপির স্থানীয় নেতাকর্মী নিয়ে রাস্তায় নামতাম।’ তিনি বলেন, এভাবে যদি শীর্ষ কর্মকর্তারা দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করেন তাহলে বিষয়টি খুবই দুঃখজনক। তদন্ত কমিটি আজ : এদিকে আজ রোববার তদন্ত কমিটি করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তাহমিদুল ইসলাম। তিনি বলেন, ‘ইতোমধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। উপদেষ্টা মহোদয় দেশের বাইরে অবস্থান করায় সচিবের নির্দেশে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে আলোচ্য প্রকল্পের তদন্ত কমিটি করা হবে। অবশ্যই বিতর্কিত কোনো কর্মকর্তাকে এই

তদন্ত কমিটিতে রাখা হবে না।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody