ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬ |
ঢাকা কলেজে ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে হামলা ও শোডাউনের ঘটনা ঘটে। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ঢাকা কলেজে আলোচনা সভার আয়োজন করে শাখা ছাত্রশিবির। সভার শুরুর আগে কক্ষ ডেকোরেশনের সময় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ছাত্রদলের নেতাকর্মীরা সভায় বাধা ও শিবিরের নেতাকর্মীদের মারধর করেন। এ ঘটনার পর দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ ঘটনার পর ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ক্যাম্পাসের মূল ফটক ও নায়েমের গলিতে

লাঠিসোঁটা হাতে অবস্থান করছেন। অপরপাশে ঢাকা কলেজের বিপরীতে মেঘনা ফিলিং স্টেশনে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। ঢাকা কলেজ ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন বলেন, ছাত্রদলের হামলায় অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের নিখোঁজ আছেন অন্তত ৫ জন। ছাত্রদলের সন্ত্রাসীরা ফের হামলার উদ্দেশ্যে পুরান ঢাকা, কামরাঙ্গীচর থেকে নিউমার্কেটে শতাধিক বিএনপি, যুবদল ও ছাত্রদলের অস্ত্রধারীদের জড়ো করা হয়েছে। কিন্তু পুলিশ ও কলেজ প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অন্যদিকে ক্যাম্পাসের মূল ফটকের সামনে বিক্ষোভে শাখা ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, শিবির সুপরিকল্পিতভাবে আমাদের ভাইদের হত্যার উদ্দেশে আক্রমণ করে। আমরা আমাদের কর্মী ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য এখানে অবস্থান নিয়েছি। সন্ত্রাসীদের কোনো কার্যক্রম

এ ক্যাম্পাসে হবে না। আমরা শিবিরের সন্ত্রাসীদের প্রতিহত করব। কোনোভাবেই এই ক্যাম্পাসে তাদের রাজনীতি করতে দেব না। ঢাকা আলিয়ায় সংঘর্ষ এদিকে ঢাকা-আলিয়াতেও ছাত্রশিবির এবং ছাত্রদলের নেতাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। হলের সিট দখলকে কেন্দ্র করে এমন সংঘর্ষ ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসা এলাকার চারপাশে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন, ছাড়তে হবে অন্য পেশা ভারত থেকে মরিচ আমদানির পরে ৫০০ টাকার কেজি নামলো একশ’তে কেন শেখ হাসিনা মামলা আইনিভাবে ভঙ্গুর এবং তাঁর প্রত্যাবর্তনে কি কি সম্ভাব্য আইনি এভিনিউ খোলা আছে? “নির্বাসন থেকে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, মৃত্যুদণ্ডের ঝুঁকি সত্ত্বেও অনড় অবস্থান” – সিএনএন ও এপি রয়টার্স এক্সক্লুসিভ: শেখ হাসিনার মিত্র বাংলাদেশি ক্রিকেট তারকা সাকিব বলেছেন তিনি নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ডিপ্লোমেটিক বিভাগের ডিসি-কে সদরদপ্তরে স্থানান্তর প্রতিমন্ত্রীর নির্দেশে বিএনপি-জামাতপন্থীদের যশোর প্রেসক্লাব দখল, নির্বাচিত কমিটিকে ‘মবের মাধ্যমে’ উচ্ছেদ ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?