ঢাকায় পা রেখেই কোচের সঙ্গে সাক্ষাৎ করলেন হামজা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫
     ৪:৫৭ পূর্বাহ্ণ

ঢাকায় পা রেখেই কোচের সঙ্গে সাক্ষাৎ করলেন হামজা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ৪:৫৭ 122 ভিউ
বাংলাদেশে পা রেখেই ছুটে গিয়েছিলেন নিজের গ্রামের বাড়িতে। হামজা চৌধুরী সেখানে ২৬ ঘণ্টা কাটানোর পর আজ রাতে ঢাকায় এসেছেন তিনি। এসেই প্রথমে কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সাক্ষাৎ পর্বটা সেরে নিয়েছেন শেফিল্ড ইউনাইটেডের এই খেলোয়াড়। সিলেট থেকে রাত ৮টায় ফ্লাইটে ওঠেন তিনি। কিছুক্ষণ পরই তিনি পা রাখেন ঢাকায়। সেখান থেকে বাফুফের একটি বহর তাকে বরণ করে, সঙ্গে ছিল কড়া পুলিশি নিরাপত্তাও। সে গাড়িতে করে তিনি টিম হোটেলে এসে হাজির হন রাত ১১টা নাগাদ। এরপরই তিনি কোচ কাবরেরার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে হবিগঞ্জে গ্রামের বাড়িতে অলস সময় কেটেছে তার। আজ দুপুরে তিনি আরও এক দফা সমর্থকদের ভালোবাসার জবাব দেন। হবিগঞ্জের বাহুবল

উপজেলার স্নানঘাট গ্রামে তাকে দেখতে দূরদূরান্ত থেকে হাজির হন ভক্তরা। তাদের ভালোবাসার জবাব দিয়ে হামজা বলেন, ‘আপনারা আমার লাগি ও আমার পরিবারের লাগি দোয়া করবা।’ এরপর তিনি তার গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণও করেন বলে জানা যায়। এ পর্ব শেষ করে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে হামজা বাড়ি ছাড়েন সিলেটের উদ্দেশে। সেখান থেকে ওসমানী বিমানবন্দরে বিমানে ওঠেন, ঢাকায় পৌঁছেন রাত ৯টার দিকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ইরানে সরকার পতন এখনই হচ্ছে না রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র ইরান সংকটে আন্দোলনের ভেতরে যুদ্ধের ছায়া বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা এলপিজি গ্যাস সংকট সহসাই কাটছেনা লোক দেখানো নিলামে গ্রামীণফোনকেই “৭০০ মেগাহার্টজের গোল্ডেন স্পেকট্রাম” দেওয়া হচ্ছে ‘নো বোট, নো ভোট’ স্লোগানে নির্বাচন বয়কটে নামছে আওয়ামী লীগ তরুণদের আন্দোলনে ক্ষমতায় আসা ইউনূসের কর্মসংস্থান ও চাকরী নিয়ে বাস্তবতাবিহীন নিষ্ঠুর রসিকতা বৈধতাহীন সরকারের অধীনে অর্থনৈতিক বিপর্যয় : সর্বনিম্ন বিনিয়োগে ডুবছে বাংলাদেশ মৌলবাদের অন্ধকারে যখন সংস্কৃতি গলা টিপে ধরা—তখনও বাংলাদেশ বেঁচে থাকে অসাম্প্রদায়িক চেতনায়…. সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। ১৬ বছরে যা হয়নি, ১৭ মাসেই সব ভেঙে পড়লো কিভাবে? রপ্তানি খাতে বড় পতন, সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রকল্প ব্যয় বৃদ্ধি: দুর্নীতির মচ্ছবে ব্যাস্ত ইউনুস সরকারের বিশেষ সহকারী