ডেঙ্গু ও চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫
     ৫:০৫ অপরাহ্ণ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া কি একসঙ্গে হতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ | ৫:০৫ 130 ভিউ
ডেঙ্গু ও চিকুনগুনিয়া দুটি সংক্রমণের বাহক একই মশা। তাই একই ব্যক্তির শরীরে একই সময়ে দুটি ভাইরাস সংক্রমিত হওয়া সম্ভব। একইসঙ্গে দুটি ভাইরাসের প্রকোপ বাড়লে একসঙ্গে দুটি রোগ সংক্রমণ হওয়ার আশঙ্কা বাড়ে। বাহক মশা একইসঙ্গে দুটি সংক্রমণ বহন করতে পারে। দুটি সংক্রমণ একসঙ্গে হলে আলাদা আলাদাভাবে শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। ডেঙ্গু ও চিকুনগুনিয়াতে উপসর্গ অনেক সময় একই রকম হয়। জ্বর, মাথাব্যথা, শারীরিক দুর্বলতা, বমি বমি ভাব/বমি, শরীরব্যথা, অস্থিসন্ধিতে ব্যথা, এগুলো থাকতে পারে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া দুটিতেই শরীরে র‌্যাশ/চুলকানি দেখা দিতে পারে। চিকুনগুনিয়ায় র‌্যাশ বেশি দেখা যায়। এ ছাড়া অনেক রোগীর শুরুর দিকে ডায়রিয়ার মতো লক্ষণ দেখা যায়। দুটি সংক্রমণের নির্দিষ্ট কোনো

ওষুধ নেই। পর্যাপ্ত পানি পান, বিশ্রাম ও প্রয়োজন অনুযায়ী প্যারাসিটামল দেওয়া হয়। NSAIDs (যেমন : আইবুপ্রোফেন) ডেঙ্গু সন্দেহে নিষেধ, কারণ তা রক্তপাত বাড়াতে পারে। ডেঙ্গুর ক্ষেত্রে ‘শক সিনড্রোম’ রোগীর মৃত্যুর কারণ। কিছু লক্ষণ আছে যেগুলো থাকলে রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। নাক বা দাঁত দিয়ে রক্তপাত, কালো পায়খানা, নারীদের মাসিকের অতিরিক্ত রক্তপাত বা হঠাৎ মাসিক হওয়া। চিকুনগুনিয়া প্রাণঘাতী নয়। চিকুনগুনিয়ায় অস্থিসন্ধির ব্যথা থাকতে পারে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত। যদি কোনো ব্যক্তির জ্বর থাকে এবং গাঁটে তীব্র ব্যথা থাকে, তখন ডেঙ্গু ও চিকুনগুনিয়া উভয়ের পরীক্ষা করা উচিত। লেখক : মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টার লি., শ্যামলী, ঢাকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ