ডেঙ্গুর প্রকোপ নিয়ে আন্তর্জাতিক গবেষণার ফল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫
     ৬:১৮ অপরাহ্ণ

ডেঙ্গুর প্রকোপ নিয়ে আন্তর্জাতিক গবেষণার ফল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুলাই, ২০২৫ | ৬:১৮ 94 ভিউ
ডেঙ্গুর প্রাদুর্ভাব নগর উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থার সঙ্গে সরাসরি যুক্ত—নতুন এক আন্তর্জাতিক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ড (ইউএফই) পরিচালিত এ গবেষণায় বলা হয়, কলম্বিয়ার মেদেলিন শহরের নিম্ন ও মধ্যম আয়ের এলাকাগুলোতেই ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। গবেষণায় ২০১০-২০২০ সাল পর্যন্ত মেদেলিন শহরের ৪০ হাজারের বেশি ডেঙ্গু সংক্রমণের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, শহরের মাত্র ২৬ শতাংশ এলাকাজুড়েই ঘটেছে ৫০ শতাংশ ডেঙ্গু সংক্রমণ। এসব এলাকাগুলো ছিল প্রধানত ঘনবসতিপূর্ণ এবং সবুজ জায়গার পরিমাণ ছিল কম। অন্যদিকে, উচ্চ আয়ের ও তুলনামূলকভাবে সবুজ এলাকা থাকা অঞ্চলে সংক্রমণের হার ছিল অনেক কম। গবেষণার প্রধান লেখক জুলিয়ানা পেরেজ-পেরেজ জানান, কিছু কিছু এলাকা

প্রায় প্রতি বছরই আক্রান্ত হয়েছে, কোনো কোনো জায়গায় টানা সাত বছর ধরে ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে। মেদেলিনের ২৪৯টি পাড়া বিশ্লেষণ করে গবেষকরা দেখেন, কোথাও একবার সংক্রমণ ঘটেছে, আর কোথাও তা বারবার ঘটছে। কোন বছর মহামারির, কোনটি সাধারণ বা মারাত্মক, সেই অনুযায়ী ভিন্ন ভিন্ন চিত্র পাওয়া যায়, তবে কিছু এলাকাকে বারবারই উচ্চ-ঝুঁকি হিসেবে চিহ্নিত করা গেছে। গবেষকরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শহরজুড়ে একরকম পদক্ষেপ না নিয়ে এলাকা অনুযায়ী ভিন্ন কৌশল নিলে তা অনেক বেশি কার্যকর হতে পারে। নগর পরিকল্পনা, জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান একত্র করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন গবেষকেরা। গবেষণার প্রধান আরও বলেন, ডেঙ্গুকে শুধু গ্লোবাল সাউথের সমস্যা ভাবলে ভুল হবে। নগরায়ন, আর্থসামাজিক

বৈষম্য এবং উষ্ণ আবহাওয়া আজ বিশ্বের বিভিন্ন অঞ্চলকেই ঝুঁকিপূর্ণ করে তুলছে। মেদেলিনের অভিজ্ঞতা থেকে শিখে ইউরোপের অনেক শহরও আগেভাগেই প্রস্তুতি নিতে পারে। গবেষণাটি দ্য আমেরিকান জার্নাল অব ট্রপিকাল মেডিসিন ও হাইজিনে প্রকাশিত হয়েছে। জার্নাল রেফারেন্স : Pérez-Pérez, J., et al. (2025). Effect of Socioeconomic Strata and Land Cover on Dengue Hotspots in Medellin, Colombia. The American Journal of Tropical Medicine and Hygiene. doi.org/10.4269/ajtmh.24-0665.

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা