ডেঙ্গুতে মৃত্যু আরও ৩, হাসপাতালে ভর্তি ৩১৯ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫
     ১০:৩৩ অপরাহ্ণ

ডেঙ্গুতে মৃত্যু আরও ৩, হাসপাতালে ভর্তি ৩১৯

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ | ১০:৩৩ 101 ভিউ
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং দুজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৯। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় জুলাই মাসে; ৪১ জনের। আর আগস্টে এখন পর্যন্ত মৃত্যু হলো ছয়জনের। এ ছাড়া জানুয়ারিতে ১০

জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিনজন এবং জুনে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মার্চ মাসে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তির ঘটনাও জুলাইয়ে সবচেয়ে বেশি; ১০ হাজার ৬৮৪ জন। আগস্টে ভর্তি হয়েছে ১ হাজার ৪০৪ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩ জন এবং জুনে ৫ হাজার ৯৫১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৮৯ জন রাজধানীতে (ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়)। এ ছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন, ঢাকা

বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৬ ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন রোগী ভর্তি হয়েছে। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ১ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫৩ জন। উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছে ৫৭৫ জন। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। ওই বছর হাসপাতালে ভর্তি হয় মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody