ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমেছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫
     ৫:০১ পূর্বাহ্ণ

ডলারের ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমেছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫ | ৫:০১ 107 ভিউ
বাজারে ডলারের প্রবাহ বাড়ায় ও কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদার করার কারণে এর ক্রয় ও বিক্রয় মূল্যের ব্যবধান কমে এসেছে। আগে এ খাতে ব্যবধান ছিল ২ টাকার বেশি। এখন তা এক টাকার নিচে নেমেছে। ব্যাংকগুলো গড়ে প্রতি ডলার বিক্রি করছে ১২২ টাকা করে। কিনছে ১২১ টাকা করে। কোনো কোনো ক্ষেত্রে ১২১ টাকার মধ্যে কিনে ১২২ টাকার চেয়ে কম দামে বিক্রি করছে। আগে ব্যাংকগুলো প্রতি ডলার কিনতে ১১৯ থেকে ১২০ টাকা করে। ওইসব ডলার বিক্রি করত ১২১ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা করে। এতে বিশেষ করে রপ্তানিকারক, প্রবাসী ও আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হতো। কারণ রফতানিকারকরা ও প্রবাসীরা ডলার এনে দাম কম পেত। আবার

আমদানি করতে উদ্যোক্তারা বেশি দামে ডলার কিনত। ফলে আমদানির পণ্যের মূল্য বেশি পড়ত। বিশেষ করে রপ্তানিকারকদের বেশি ক্ষতি হতো, কারণ তারা কম দামে রপ্তানি আয়ের ডলার বিক্রি করে বেশি দামে কাঁচামাল আমদানির জন্য ডলার কিনতে হতো। এতে প্রতি ডলারে তাদের ২ টাকার মতো বেশি দিতে হতো। সম্প্রতি বাজারে ডলারের প্রবাহ বেড়েছে। রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ বাড়ায় ও আমদানির আড়ালে টাকা পাচার করায় বাজারে এর জোগান বেড়েছে। এতে দাম কমেছে। তবে ব্যাংকগুলোতে নগদ ডলার এখনও বেশি দামে বেশি বিক্রি হচ্ছে। ৩৪টি ব্যাংক নগদ ডলার বিক্রি করছে ১২৩ টাকা করে। কৃষি ব্যাংক বিক্রি করছে ১২৪ টাকা করে। অন্য ব্যাংকগুলো ১২২ টাকা থেকে এর বেশি

দামে ডলার বিক্রি করছে। খোলা বাজারে নগদ ডলার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২৪ থেকে ১২৫ টাকা করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না ২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা সুন্দরবনের মধু থেকে হাইকোর্টের শীর্ষ স্থান: সেকালের ‘হানি ট্র্যাপ’ কি আজও বিচারীয় পটভূমিকে প্রশ্ন করছে?” লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান: সেনাবাহিনীর নৈতিকতার বড় প্রশ্নচিহ্ন ছাত্রশিবির করা কামরুল হাসানকে ঘিরে নারী কেলেঙ্কারি ও বিদেশী কূটনৈতিক লবিং এর অভিযোগ তাবলিগের ছদ্মবেশে দলে দলে পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশ কি এখন পরাশক্তির দাবার বোর্ড? ড. ইউনূস সরকারের কূটনীতি না কি রাষ্ট্রীয় আত্মসমর্পণের নীলনকশা গ্যাস সংকটের পিছনে বিএনপি-জামাতের সিন্ডিকেট: কৃত্রিম অভাব তৈরি করে রাজনৈতিক লাভের খেলা রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন