ট্রাম্প প্রশাসনের নতুন সিআইএ ডিরেক্টর জন র‍্যাটক্লিফ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

ট্রাম্প প্রশাসনের নতুন সিআইএ ডিরেক্টর জন র‍্যাটক্লিফ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৪ |
সিআইএ ডিরেক্টর হিসেবে ন্যাশনাল ইন্টেলিজেন্সের সাবেক ডিরেক্টর জন র‍্যাটক্লিফকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রথম দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে সিআইএ, এনএসএ ও এফবিআই সহ ১৭টি এজেন্সিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে র‍্যাটক্লিফের। র‍্যাটক্লিফ রিপাবলিকানদের বিশেষ করে ডনাল্ড ট্রাম্পের অত্যন্ত আস্থাভাজন হিসেবে সবসময়ই নিজেকে প্রমাণ করে আসছেন। ডনাল্ড ট্রাম্পের আগের প্রশাসনের একেবারে শেষ সময় ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন র‍্যাটক্লিফ। ২০২০ সালের মে মাস থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত এ পদে সাফল্যের সঙ্গে কাজ করেছেন র‍্যাটক্লিফ। ১৯৬৫ সালের ২০ অক্টোবর ইলিনয়ের মাউন্ট প্রসপেক্টে র‍্যাটক্লিফের জন্ম। পেশাজীবনে সরকারের আইন ও নির্বাহী বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। সিআইএ,

এনএসএ ও এফবিআই সহ প্রশাসনের ১৭টি ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। তার অতিত অভিজ্ঞতা তাকে এই সিআইএ প্রধানের পদে নিয়োগের ক্ষেত্রে অটো চয়েজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেতে তার সেনেটের অনুমোদন পেতে হবে। নিজের কাজের জন্য র‍্যাটক্লিফ সমালোচনার কেন্দ্রেও ছিলেন বেশকিছু সময়। ২০১৬ নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত বেশ কিছু গোপন নথি প্রকাশ হয়ে যাওয়ায় ডেমোক্র্যাট পার্টির ইমেইজ সংকটে পড়েন। যদিও র‍্যাটক্লিফ দাবি করেন সেই নথিগুলো ভ্যারিফায়েড নয়। এরপর হান্টার বাইডেনের ল্যাপটপ কাণ্ডে জড়িয়েও সংবাদের শিরোনামে আসে র‍্যাটক্লিফের নাম। ২০১৪ সালে কংগ্রেস নির্বাচনে জয়ী হন র‍্যাটক্লিফ। তবে ২০১৯ সালে হাউযে ডনাল্ড ট্রাম্পের অভিসংশন প্রক্রিয়া চলার সময় ট্রাম্পের সমর্থনে শক্ত

অবস্থান নিয়ে নিজেকে অন্যদের থেকে আলাদা উচ্চতায় নিয়ে যান সাবেক এই গোয়েন্দা কর্মকর্তা। এর আগে ন্যাশনাল ইন্টেলিজেন্সের পদ পেলেও সেই প্রক্রিয়া সহজ ছিলো না র‍্যাটক্লিফের জন্য। নিজের অভিজ্ঞতা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার পর ট্রাম্পের মনোনয়ন পাওয়ার পাঁচ দিনের মাথায় ওই পদের জন্য তাকে বিবেচনা না করার আবেদন করেন তিনি। তবে ট্রাম্প তার কথায় কর্ণপাত না করে তাকেই ওই পদে নিয়োগ দেয়ার সিদ্ধান্তে অটল থাকেন। এদিকে, ডেমোক্র্যাটরা র‍্যাটক্লিফের সমালোচনার তীব্রতা বাড়াতে থাকে। অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত ২০২০ সালের মে মাসে নিয়োগ পান র‍্যাটক্লিফ। চায়নাকে অ্যামেরিকার সবচেয়ে বড় হুমকি হিসেবে মনে করা ট্রাম্প প্রশাসনের প্রথম সারির কমর্কতাদের মধ্যে র‍্যাটক্লিফ অন্যতম।

বারবারই তিনি চায়নাকে অ্যামেরিকা ও বিশ্বের জন্য বড় হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্প আবারো দেশের প্রেসিডেন্ট হওয়ায় চায়নার সঙ্গে নতুন করে শুল্ক যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। আর এই ক্ষেত্রে প্রশাসনকে সামনে থেকে নেতৃত্ব দানকারীদের তালিকায় থাকতে পারেন র‍্যাটক্লিফ। ফলে আমেরিকা-চায়না সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই গোয়েন্দা বিশেষজ্ঞ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত