ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫
     ৭:৩৮ অপরাহ্ণ

ট্রাকচালকদের ভিসা বন্ধ যুক্তরাষ্ট্রে, কারণ কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৭:৩৮ 131 ভিউ
যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী এক দুর্ঘটনার পর ট্রাক চালকদের জন্য বিদেশি কর্ম ভিসা দেওয়া হঠাৎ স্থগিত করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স-এ বলেন, তাৎক্ষণিকভাবে বিদেশি ট্রাকচালকদের জন্য সব ধরনের কর্ম ভিসা বন্ধ করা হয়েছে। তিনি আরও বলেন, বাড়তে থাকা বিদেশি চালকরা মার্কিন রাস্তায় বিপদ ডেকে আনছে এবং স্থানীয় চালকদের কাজের সুযোগ কমিয়ে দিচ্ছে। সম্প্রতি ফ্লোরিডায় এক ভারতীয় ট্রাকচালক বেআইনি ইউ-টার্ন নিয়ে তিনজনকে হত্যা করেন। তদন্তে জানা যায়, তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছিলেন এবং ইংরেজি পরীক্ষাতেও অকৃতকার্য হয়েছিলেন। এ ঘটনার পর বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বিতর্ক শুরু হয়। ফ্লোরিডার রিপাবলিকান নেতারা বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেন। ওই চালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং তার প্রত্যর্পণ

নিশ্চিত করতে ফ্লোরিডার লেফটেন্যান্ট গভর্নর ক্যালিফোর্নিয়ায় যান। এদিকে, ক্যালিফোর্নিয়া জানিয়েছে, ওই চালক কাজের অনুমতি ট্রাম্প প্রশাসন থেকেই পেয়েছিলেন এবং ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ তার প্রত্যর্পণে সহায়তা করছে। পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, “এটি প্রতিরোধযোগ্য দুর্ঘটনা ছিল, যা দায়িত্বহীন সিদ্ধান্তের ফল।” সম্প্রতি ডাফি ঘোষণা দেন, ট্রাকচালকদের ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক হবে। যদিও আগে ভাষাগত কারণে চালকদের লাইসেন্স বাতিল করার নিয়ম শিথিল করা হয়েছিল। উল্লেখ্য, ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিদেশি বংশোদ্ভূত ট্রাকচালকের সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে প্রায় ৭ লাখ ২০ হাজারে। বর্তমানে ট্রাক শিল্পের ১৮ শতাংশ চালকই বিদেশি বংশোদ্ভূত, যাদের অনেকেই লাতিন আমেরিকা, ভারত ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসেছেন। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় ২৪ হাজার ট্রাকচালকের ঘাটতি রয়েছে,

যা পণ্য পরিবহন খাতে প্রতি সপ্তাহে প্রায় ৯ কোটি ৫০ লাখ ডলার ক্ষতির কারণ হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ