টানা হারের বৃত্তে পাকিস্তান, কী বলছেন অধিনায়ক রিজওয়ান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫
     ৫:৪৪ অপরাহ্ণ

টানা হারের বৃত্তে পাকিস্তান, কী বলছেন অধিনায়ক রিজওয়ান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ | ৫:৪৪ 99 ভিউ
নিউজিল্যান্ড সফরে চোখে সর্ষেফুল দেখছে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ মিলিয়ে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে সাকুল্যে একটি জয় পেয়েছে তারা। এরই মধ্যে ১-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজও এক ম্যাচ বাকি থাকতেই হাতছাড়া হয়েছে। বুধবার (২ এপ্রিল) হ্যামিলটনে নিউজিল্যান্ডের দেওয়া ২৯৩ রানের টার্গেট তাড়ায় নেমে ২০৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ১ আর মোহাম্মদ রিজওয়ান করেছেন ৫ রান। এমন হতশ্রী পারফরম্যান্সের পর সরাসরি নিজদের ব্যর্থতা স্বীকার করেছেন অধিনায়ক রিজওয়ান। বলেছেন, ‘আমরা ব্যাটিং ভালো করিনি। ফাহিম আর নাসিম সত্যিই ভালো লড়াই করেছে। পেস এবং বাউন্স মিলিয়ে এটা বেশ চ্যালেঞ্জিং কন্ডিশন, এশিয়ার থেকে আলাদা। তবে পেশাদার ক্রিকেটার

হিসেবে আমরা অবশ্যই অজুহাত দেব না।’ প্রতিপক্ষের প্রশংসা করে রিজওয়ান বলেছেন, ‘নিউজিল্যান্ডের ক্রিকেটাররা সুশৃঙ্খল এবং ধারাবাহিকভাবে হার্ডলাইনে বোলিং করেছে।’ সাম্প্রতিক সময়ে পাকিস্তান বেশিরভাগ সময়ই ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পিছিয়ে পড়ছে। বাবর-রিজওয়ানদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা সে মুহূর্তে দলকে আস্থা জোগাতে পারছেন না। পাকিস্তান অধিনায়ক এ বিষয়টি মেনে নিয়েই সামনে তাকাচ্ছেন, ‘গত কয়েকমাস ধরেই আমরা গুরুত্বপূর্ণ মুহূর্তে হেরে যাচ্ছি। এখন কন্ডিশন দেখে পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেব।’ টানা দুই ওয়ানডে হেরে যাওয়ায় সিরিজের শেষ ম্যাচটি এখন শুধুই আনুষ্ঠানিকতার। আগামী ৫ এপ্রিল (শনিবার) মাউন্ট মঙ্গানুইয়ে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন