টানা দরপতনে পুঁজিবাজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫
     ৭:০৪ পূর্বাহ্ণ

টানা দরপতনে পুঁজিবাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫ | ৭:০৪ 40 ভিউ
দেশের পুঁজিবাজারে চলছে টানা দরপতন। রোববার (১৯ অক্টোবর) নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধস নেমেছে। সূচক, লেনদেন ও বিনিয়োগ; সব ক্ষেত্রেই দেখা দিয়েছে নেতিবাচক প্রবণতা। বাজার বিশ্লেষকদের মতে, “মার্জিন ঋণ নিয়ে গুজব” এই পতনের অন্যতম কারণ হিসেবে কাজ করছে। ডিএসইতে এদিন ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে মাত্র ৪৪টির দর বেড়েছে, বিপরীতে কমেছে ৩১৪টির। বাকি ৩৮টি অপরিবর্তিত রয়েছে। সূচকের দিক থেকে দেখা যায়- ডিএসইএক্স সূচক ৭৫ পয়েন্ট বা ১.৪৭ শতাংশ কমে ৫,০৪৪ পয়েন্টে নেমেছে; যা গত ৯ জুলাইয়ের পর সর্বনিম্ন। ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ২৪ পয়েন্ট বা ২.২১ শতাংশ কমে ১,০৬২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট বা

১.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৯৩৮ পয়েন্টে। লেনদেনেও দেখা দিয়েছে বড় ধস। এদিন মোট লেনদেন হয়েছে মাত্র ৪৪২ কোটি ৪০ লাখ টাকার, যা গত ২৫ জুনের পর সর্বনিম্ন। বাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আল-আমিন বলেন, ‘মার্জিন ঋণ নিয়ে কিছু অসাধু ব্যক্তি ও ব্রোকারেজ হাউজ নিজেদের স্বার্থে গুজব ছড়াচ্ছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা প্যানিক সেল দিচ্ছেন, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে।’ তিনি আরও বলেন, ‘যেহেতু মার্জিন ঋণ আইন এখনো পাস হয়নি, তাই যারা এর অপব্যাখ্যা দিয়ে আতঙ্ক সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’ দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৭০ লাখ

টাকার, আগের দিনের তুলনায় সামান্য বেশি হলেও বাজারে সামগ্রিক মনোভাব ছিল নেতিবাচক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ