টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ২১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ মে, ২০২৫
     ৯:৩৪ পূর্বাহ্ণ

টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ২১

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ মে, ২০২৫ | ৯:৩৪ 89 ভিউ
যুক্তরাষ্ট্রের মিসৌরি ও কেনটাকি অঙ্গরাজ্যে প্রবল ঝড় ও টর্নেডোর তাণ্ডবে অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। শনিবার সিনএনএন, ওয়াশিংটন পোস্টসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসহিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, শুক্রবার রাতে আঘাত হানা ঝড়ে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে মিসৌরিতে অন্তত ৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন ভবনে আটকে পড়া লোকজনকে উদ্ধারে সেখানে তল্লাশি অভিযান চলছে। কেনটাকির লরেল কাউন্টিতে শুক্রবার রাতের দিকে টর্নেডোর আঘাতে বহু মানুষ গুরুতর আহত হন। শেরিফ জন রুটের দপ্তর জানিয়েছে, বিধ্বস্ত এলাকায় এখনো উদ্ধার তৎপরতা চলছে। মিসৌরির সেন্ট লুইস শহরের মেয়র কারা

স্পেন্সার নিশ্চিত করেছেন, শুধু তার শহরেই পাঁচজন নিহত হয়েছেন এবং ৫,০০০-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের শহর আজ গভীর শোকে আচ্ছন্ন। এই প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ সত্যিই ভয়াবহ’। এদিকে সেন্ট লুইস থেকে প্রায় ১৩০ মাইল দক্ষিণে স্কট কাউন্টিতে আরও একটি টর্নেডো আঘাত হানে বলে জানা গেছে। সেখানে দু’জন নিহত ও আরও কয়েকজন আহত হন। বেশ কয়েকটি বাড়িও ধ্বংস হয়ে গেছে। কাউন্টির শেরিফ ডেরিক হুইটলি জানান, ‘আমাদের উদ্ধারকর্মীরা ঝড় চলাকালীনই জীবনের ঝুঁকি নিয়ে আহতদের সহায়তা করেছেন’। এই ঝড়টি ছিল একটি বৃহৎ দুর্যোগময় আবহাওয়ার অংশ। যেটি শুক্রবার শুরু হয়ে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলজুড়ে বিস্তার লাভ করে। উইসকনসিনেও টর্নেডো আঘাত হানতে দেখা গেছে এবং গ্রেট লেকস

অঞ্চলে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। শুক্রবার রাতে শিকাগো অঞ্চলে ধূলিঝড়ের সতর্কতা জারি করা হয়। আবহাওয়া দপ্তর জানায়, শিকাগোর দক্ষিণ-পশ্চিম থেকে ইন্ডিয়ানার উত্তরাংশ পর্যন্ত ১০০ মাইলজুড়ে ধুলোর একটি দেয়াল গঠিত হয়, যা দৃশ্যমানতা মারাত্মকভাবে কমিয়ে দেয়। এদিকে টেক্সাসে শুরু হয়েছে প্রচণ্ড গরম। সান আন্তোনিও ও অস্টিন শহরে জারি করা হয়েছে গরমের সতর্কতা। তাপমাত্রা ৩৫ থেকে ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। ভার্জিনিয়া থেকে ফ্লোরিডা পর্যন্ত দক্ষিণ-পূর্ব উপকূলজুড়ে চলছে তাপপ্রবাহ। অস্টিন ও সান আন্তোনিওর জন্য নিযুক্ত আবহাওয়াবিদ জেসন রানইয়েন বলেন, ‘আর্দ্রতার কারণে এই তাপমাত্রা আরও বেশি অনুভূত হবে। উপযুক্ত ব্যবস্থা না নিলে গরমে অসুস্থ হওয়ার ঝুঁকি রয়েছে’। তিনি সবাইকে পর্যাপ্ত পানি পান ও পর্যাপ্ত

বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads