ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে
৪৮তম বিশেষ বিসিএস ছাত্রলীগ’ তকমা দিয়ে চূড়ান্ত গ্যাজেট থেকে ‘মাইনাস’ ২৩ চিকিৎসক!
আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন ‘গণতন্ত্র নয়, স্বৈরতন্ত্র’—ড. ইউনূসের কঠোর সমালোচনা করলেন শেখ হাসিনা
লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ
কড়াইল বস্তিতে ফ্ল্যাটের প্রতিশ্রুতি: তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ইসি’র ভূমিকা নিয়ে প্রশ্ন
প্রতিশ্রুতির রাজনীতি, নীরবতার কমিশন তারেক রহমান, বিএনপি, এনসিপি ও রাষ্ট্রীয় নিরপেক্ষতার মুখোশ
লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ
ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হকের একটি নির্বাচনি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে
তিনি মন্তব্য করেছেন, বিড়িতে সুখটান দিয়েও যদি কেউ ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দাওয়াত দেয়, তবে আল্লাহ তাকে মাফ করে দিয়ে ভালো মানুষ বানিয়ে দিতে পারেন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে ঝালকাঠির রাজাপুরে এক নির্বাচনি উঠান বৈঠকে ড. ফয়জুল হক এই বিতর্কিত মন্তব্য করেন। তার নিজস্ব ফেসবুক পেজ থেকে প্রচারিত লাইভ ভিডিওটি বৃহস্পতিবার রাতে ভাইরাল হয়।
বক্তব্যে ফয়জুল হক বলেন, ‘বিড়ি যে দোকান থেকে খাবেন, সেখানে গিয়ে বিড়ি ধরিয়ে একটা সুখটান দিয়ে বলবেন—দেশের অবস্থা দেখছ? দাঁড়িপাল্লা ছাড়া তো আর মানুষ দেখি না। এমনও হতে পারে আমার কোনো ভাই হয়তো ইবাদত করার সুযোগ পায় নাই, কিন্তু ওই সুখটান দেওয়া বিড়ির মধ্যেও যদি সে দাঁড়িপাল্লার দাওয়াত দেয় এবং
তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তবে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন।’ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হক। ভিডিও থেকে নেওয়া ছবি জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হক। ভিডিও থেকে নেওয়া ছবি তরুণদের মতামত নিতে বিএনপির ওয়েব অ্যাপ চালু পুরুষ ভোটারদের পরামর্শ দিয়ে তিনি বলেন, ৫ টাকার চা খেয়ে ১৫ টাকার গল্প করবেন এবং সব জায়গায় ‘দাঁড়িপাল্লার জয়জয়কার’ প্রচার করবেন। অন্যদিকে নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিকেলে গল্প করার সময় বা চুলের বেণী বাঁধার সময় অবশ্যই ‘দাঁড়িপাল্লা’র কথা বলতে হবে। অন্তত ২০ জন আত্মীয়কে ফোন দিয়ে ভোট চাইতে তিনি মা-বোনদের অনুরোধ করেন। উল্লেখ্য, ফয়জুল হক কায়েদ সাহেব হুজুরের নাতি হিসেবে এলাকায় পরিচিত এবং আসন্ন নির্বাচনে
জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার এই অভিনব প্রচার কৌশল নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।