জুনায়েদ হত্যা: কারাগারে সাবেক ইসি সচিব জাহাংগীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫
     ৫:১৫ পূর্বাহ্ণ

আরও খবর

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব হাইকোর্টে রিট, আসন্ন সংসদ নির্বাচন স্থগিতের আবেদন

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও সমকামিতার অভিযোগ: প্রধান বিচারপতির দপ্তরে নালিশ

৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে পারবেন প্রধান বিচারপতি

নিয়োগই যদি অসাংবিধানিক হয়, রায়ের বৈধতা কোথায়? বিচারপতিদের স্থায়ী নিয়োগ: ট্রাইব্যুনালের এখতিয়ার নিয়ে আইনি প্রশ্ন ও বিতর্ক

ছেলে হত্যার ঘটনায় মামলা করলেন বিচারক বাবা

ট্রাইব্যুনালকে ব্যবহার করে রায় ঘোষণার তারিখ নির্ধারণের প্রতিবাদে

সিলেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের এলাকা ছাড়া করার নির্দেশ: মানবাধিকার চুড়ান্ত লঙ্ঘন

জুনায়েদ হত্যা: কারাগারে সাবেক ইসি সচিব জাহাংগীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ | ৫:১৫ 122 ভিউ
গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকার বংশালে শেখ মেহেদী হাসান জুনায়েদ (মোস্তাকীন) হত্যা মামলায় নির্বাচন কমিশন (ইসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম জশিতা ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জাহাংগীর আলমের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য দিয়েছেন। দুই দিনের রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত। জাহাংগীর আলমের আইনজীবী বলেছেন, তিনি জামিনের আবেদন করেননি। এর আগে ১৪ মে সাবেক এই সচিবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগে

বলা হয়েছে, গত ৫ আগস্ট শেখ মেহেদী হাসান জুনায়েদ (মোস্তাকীন) মিছিলে অংশ নেন। ওইদিন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারীর ইনস্টিটিউট এলাকায় ছাত্র জনতার ওপর আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। এতে শেখ মেহেদী হাসান জুনায়েদ গুলিবিদ্ধ হন। তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। গত ১ অক্টোবর ঢাকার গুলশান থেকে জাহাংগীর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। ২০২২ সালের ২৭ অক্টোবর জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব করা হয়

তাকে। পরে তাকে জননিরাপত্তা বিভাগে ফেরানো হয়। গত ১৪ অগাস্ট সচিব জাহাংগীরকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের