জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে যুবকের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫
     ৯:৪৩ পূর্বাহ্ণ

জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে যুবকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৪৩ 173 ভিউ
জুতার মধ্যে লুকিয়ে থাকা সাপের কামড়ে মঞ্জু প্রকাশ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় সফটওয়্যার প্রকৌশলী ছিলেন। গত শনিবার (৩০ আগস্ট) ভারতের বেঙ্গালুরুতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, প্রকাশ তার ক্রক্স স্লিপার ঘরের দরজার সামনে রেখে নিকটবর্তী একটি দোকানে জুস কিনতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি ওই জুতা পায়ে পড়েন। কিন্তু ওই জুতায় আগে থেকেই সাপ লুকিয়ে ছিল, যা বুঝতে পারেনি প্রকাশ। আগে এক দুর্ঘটনায় পায়ের অনুভূতি হারিয়ে ফেলে প্রকাশ। ফলে তিনি সাপের কামড় টের পাননি। অজান্তেই তিনি স্যান্ডেল খুলে নিজের ঘরে গিয়ে বিশ্রাম নেন। পরে পরিবারের এক কর্মচারী ওই জুতার মধ্যে একটি সাপ দেখতে পেয়ে প্রকাশের বাবাকে

খবর দেন। এক পর্যায়ে সতর্কতার সঙ্গে সাপটি সরিয়ে নেওয়ার পর দেখা যায় সেটি মৃত। পরিবারের এক সদস্য জানান, সম্ভবত ক্রক্স জুতার ভেতরে শ্বাসরোধ হয়ে সাপটির মৃত্যু হয়েছে। এরপর ছেলের খোঁজ খবর নিতে প্রকাশের রুমে যায় মা। তখন তিনি ছেলেকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং তার মুখের চারপাশে ফেনা ও পা থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরিবারের সদস্য দ্রুত তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ওই এলাকায় সাপের উপস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞ জানিয়েছেন, বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। এ জন্য ঘরে চারপাশ এবং ঝোপঝাড় সব সময় ভালোভাবে দেখে নেওয়া উচিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না।