জাবি ছাত্রদলের কমিটি নিয়ে মুখোমুখি দুপক্ষ, হাতাহাতি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫
     ৫:০৯ অপরাহ্ণ

জাবি ছাত্রদলের কমিটি নিয়ে মুখোমুখি দুপক্ষ, হাতাহাতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ আগস্ট, ২০২৫ | ৫:০৯ 127 ভিউ
বর্ধিত কমিটি ঘোষণার পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের মধ্যে উত্তেজনা চলছে। এবার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতার ক্যাম্পাসে আসা উপলক্ষে নেতা-কর্মীরা জড়ো হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার জন্য ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াসহ কেন্দ্রীয় কয়েকজন নেতা ক্যাম্পাসে আসেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর, সদস্যসচিব ওয়াসিম আহমেদসহ নেতারা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে

অবস্থান করছিলেন। বাকি নেতা-কর্মীরা ক্যাফেটেরিয়ায় অবস্থান নেন। এর একটু পরে শাখা ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মীদের আরেকটি দল (কাঙ্ক্ষিত পদ না পেয়ে বিক্ষুব্ধ) বাইক শোডাউন দিয়ে ক্যাফেটেরিয়ার নিচে আসেন। এ সময় তারা বহিরাগত বলে কয়েকজনকে ধাওয়া দেয়। এরপর তারা ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অবস্থানরত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে চান। তখন শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের অনুসারীরা বিক্ষুব্ধ নেতা-কর্মীদের গেট দিয়ে ঢুকতে বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয় এবং বিচ্ছিন্নভাবে হাতাহাতির ঘটনা ঘটে। গত ৮ আগস্ট শাখা ছাত্রদলের বর্ধিত কমিটি ও একই দিনে ১৭টি হলে কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে ছাত্রলীগ, ছাত্রশিবির, ছিনতাইকারীসহ নানা অভিযোগে অভিযুক্তরা পদ পেয়েছেন—এমন অভিযোগ তুলে কয়েক দিন ধরে শোডাউন দিচ্ছেন

কাঙ্ক্ষিত পদ না পাওয়া নেতা-কর্মীরা। কমিটি দেওয়ার পর থেকে শাখা ছাত্রদলের আহ্বায়ক, সদস্যসচিবসহ শীর্ষ পাঁচ নেতাকে নয় দিন ধরে ক্যাম্পাসে দেখা যায়নি। বিষয়টিকে কেন্দ্র করে আজ রোববার ক্যাম্পাসে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। তাদের সঙ্গে শাখা ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতাও ক্যাম্পাসে প্রবেশ করেন। বিক্ষুব্ধ নেতা-কর্মীদের মধ্যে আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান মুরাদ বলেন, ‘আমাদের দাবি আজকের মধ্যে বর্তমান কমিটি বাতিল করতে হবে।’ এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, ‘যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে, তাদের মধ্যে আমাদের বহিষ্কৃত কিছু নেতা-কর্মী রয়েছে। এর পাশাপাশি একটি স্বার্থান্বেষী গোষ্ঠী জড়িত ৷ একটি কমিটি গঠন করা হলে সেখানে কিছু অসংগতি থাকতে পারে, সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি।

কিন্তু এর সুযোগ নিয়ে একটি গোষ্ঠী বিশৃঙ্খলার চেষ্টা করছে।’ সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে আমরা সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ করি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ