জাবিতে জুলাই আন্দোলনকারীদের ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ গঠন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪

জাবিতে জুলাই আন্দোলনকারীদের ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ গঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৪ |
২৪ এর গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখা, গণহত্যাকারীদের বিচার নিশ্চিতকরণ, ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান রোধসহ বিশ্ববিদ্যালয়ের গুণগত পরিবর্তনের উদ্দেশ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের একটি অংশ। সোমবার (২১ অক্টোবর) বিকাল চারটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দেন সংশ্লিষ্টরা। জানা যায়, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে জাবি শাখা থেকে পদত্যাগ করা সমন্বয়কবৃন্দ, আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ, জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদসহ সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে নতুন এই প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। নতুন প্ল্যাটফর্মের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে আছেন তুলনামূলক

সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু, সদস্য সচিব হিসেবে আছেন সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী ফাহমিদা ফাইজা ও যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের রুদ্র মোহাম্মদ সফিউল্লাহ। এ ছাড়া প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে কাজ করবেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইমরান শাহরিয়ার। সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মের মুখপাত্র লিখিত বিবৃতি পাঠ করেন। এতে উল্লেখ করা হয়, ‘একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমাদের কাঙ্খিত দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পুরো জাতির বুকে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন জাগ্রত হয়েছে। যেখানে কোন ফ্যাসিবাদী শক্তি, বৈষম্য ও নিপীড়ন থাকবেনা। থাকবে ন্যায় বিচারের নিশ্চয়তা, জীবন ও জীবীকার নিরাপত্তা। এছাড়া বিশ^বিদ্যালয়গুলো হবে নিরাপদ ও উচ্চ শিক্ষার

জন্য যথপোযুক্ত।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমানে দেখতে পাচ্ছি, অন্তবর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের চেতনা লালন করতে পারছেনা। এ সংকট সরকারের আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় অংশীজন কর্তৃক সৃষ্ট। ফ্যাসিবাদের দোসররা ভেতরে ও বাইরে থেকে সরকারকে এই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত করতে বাধা প্রদান করছে। পাশাপাশি বিভিন্ন বিষয়ে সরকারের নিজেরও সদিচ্ছার অভাব ও গাফলতি এ সংকট আরো বাড়িয়ে দিয়েছে। এতে ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত হচ্ছে। নতুন বাংলাদেশে জন-মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা দিন দিন হ্রাস পাচ্ছে। যে সংস্কারগুলো আমরা আশা করছিলাম সেসব সাংবিধানিক-প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোতে দীর্ঘসূত্রিতা দেখা দিচ্ছে।’ প্ল্যাটফর্মের আহ্বায়ক আবদুর রশিদ জিতু বলেন, ‘গণঅভ্যুত্থানকে এবং এর চেতনাকে রক্ষা ও প্রতিষ্ঠা করার জরুরিয়ত সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন

মত ও পথের শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে একই লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। তাই বৃহত্তর পরিবর্তনের জন্য স্বাতন্ত্র বজায় রেখে সম্মিলিত প্রচেষ্টা জরুরী। তারই অংশ হিসেবে জুলাই অভ্যত্থানের চেতনাকে রক্ষা ও প্রতিষ্ঠার জন্য ‘গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে আমরা একত্রিত হয়েছি। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব এবং একই সাথে তার লাগামও টেনে ধরব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের