জাপানি গাড়ির ওপর শুল্ক কমালেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:২৮ পূর্বাহ্ণ

জাপানি গাড়ির ওপর শুল্ক কমালেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:২৮ 90 ভিউ
জাপানি গাড়ি আমদানির ওপর শুল্ক ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে অনিশ্চয়তার মুখে পড়া মোটর কোম্পানি জায়ান্ট টয়োটা, হোন্ডা এবং নিসানের মতো প্রতিষ্ঠানের সংকট দূর হলো। খবর বিবিসি জুলাই মাসে ঘোষিত একটি চুক্তির আনুষ্ঠানিক রূপ দিয়েছেন ট্রাম্প। ওই সময়ে বলা হয়েছিল যুক্তরাষ্ট্রে রপ্তানি করা জাপানের সব পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। যার মধ্যে রয়েছে যানবাহন ও ওষুধ। হোয়াইট হাউস জানিয়েছে, টোকিও মার্কিন প্রকল্পে ৫ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করতে রাজি হয়েছে। এ ছাড়া আমেরিকান অর্থনীতি প্রসারে তারা গাড়ি, চালসহ

অন্যান্য পণ্য বাজারজাত করবে। এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বের বেশিরভাগ দেশের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে কয়েক মাস ধরে আলোচনার পর এই চুক্তিটি করা হয়েছে। জাপানের অর্থনীতি রপ্তানির ওপর নির্ভরশীল, দেশটির মোট রপ্তানির প্রায় ২০ শতাংশ গাড়ি থেকে আসে। কিন্তু গত আগস্টে ট্রাম্পের আরোপিত শুল্ক কার্যকরের ফলে বিশ্বব্যাপী একটি কম্পন তৈরি হয়। কারণ পরিবর্তিত এই বৈশ্বিক বাজারে বিভিন্ন দেশের সরকার ও ব্যবসায়ীরা। গত মাসে টয়োটা সতর্ক করে বলেছিল যে, মার্কিন শুল্কের প্রভাবে এই বছর তাদের প্রায় ১০ বিলিয়ন ডলার ক্ষতি হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান