জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে? কী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:১৮ পূর্বাহ্ণ

জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে? কী সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:১৮ 77 ভিউ
বিএনপির ঘোর আপত্তির মধ্যেও জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। ছাত্র আন্দোলনের নেতারা গণঅভ্যুত্থানের দাবি জানালেও সরকারপন্থী দলগুলোর সমর্থনে জামায়াতে ইসলামীও স্থানীয় নির্বাচনের পক্ষেই অবস্থান নিয়েছে। তবে বিএনপির একমাত্র লক্ষ্য দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন, অন্যথায় দেশ আরও অস্থিতিশীল হয়ে পড়বে বলে তাদের আশঙ্কা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন এই প্রশ্ন-জাতীয় নাকি স্থানীয় নির্বাচন আগে হবে? দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চায় আগে জাতীয় নির্বাচন। অন্যদিকে, সরকারপন্থী দলগুলো ও জামায়াতে ইসলামী মনে করে, জনগণ চায় স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। বিএনপির মতে, স্থানীয় নির্বাচন আগে হলে তা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করবে এবং জাতীয় নির্বাচন আরও বিলম্বিত হতে

পারে। গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে যুক্তি তুলে ধরেন। একই দিনে নির্বাচন কমিশনের এক সদস্য জানান, তারা ডিসেম্বরের সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। তবে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে কোন নির্বাচনের আয়োজন আগে হবে। বিশ্লেষকরা বলছেন, এ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন বিভক্তি দেশের জন্য ভালো হবে না। তারা মনে করেন, আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছে নির্বাচন আয়োজন করাই হবে সঠিক সিদ্ধান্ত। এখন দেখার বিষয়, সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয়-আগে স্থানীয় নাকি জাতীয় নির্বাচন?

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ব্রেন ডেথ’ কী, এটা থেকে কখনো সেরে ওঠা যায়? মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ বললেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত চলছে যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ ঋণের জালে আটকে পড়া বাংলাদেশ: ইউনুসের অবৈধ সরকারের ব্যর্থতার চূড়ান্ত প্রমাণ হাদির ওপর গুলি: পূর্বেই ‘সাজানো হামলার’ ভবিষ্যদ্বাণী করে ভাইরাল ফেসবুক স্ট্যাটাস! আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আল্টিমেটাম দিলেন ডাল্টন হীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদকে পুনর্বহালের জোরালো উদ্যোগ: নেতৃত্বে ভারত, সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই ‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো