জাতীয় দলে ফিরতে প্রতিদিন ১২ ঘণ্টা অনুশীলনসহ আরও যা করছেন সাব্বির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫
     ১০:২৫ অপরাহ্ণ

জাতীয় দলে ফিরতে প্রতিদিন ১২ ঘণ্টা অনুশীলনসহ আরও যা করছেন সাব্বির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ | ১০:২৫ 150 ভিউ
দৃশ্যপট থেকে একপ্রকার সরেই গিয়েছিলেন সাব্বির রহমান। জাতীয় দল তো দূরের কথা, ঘরোয়া ক্রিকেটেও তাকে নিয়ে আশাবাদী হওয়ার মতো মানুষ খুব বেশি ছিলেন না। তবে বিপিএলের চলতি আসর সাব্বিরের ক্যারিয়ারের সে ‘অচলাবস্থা’ কিছুটা হলেও কাটিয়ে দিচ্ছে। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে নতুন প্রাণসঞ্চার হয়েছে সাব্বিরের ব্যাটে। চলতি বিপিএলে চিটাগং কিংসের বিপক্ষে ৩৩ বলে ৮২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে নিজের সামর্থ্য প্রমাণ করেন এই ব্যাটার। তবে সাব্বির এতে আত্মতুষ্টিতে ভুগছেন না। বরং নিজের ব্যাটিং প্রতিভাকে আরও বিকশিত করতে নিবিড় অনুশীলনে ব্যস্ত থাকছেন। এ প্রসঙ্গে গণমাধ্যমকে সাব্বির বলেন, ‘সবকিছু আল্লাহর ওপর নির্ভর করে। কঠোর পরিশ্রম আর প্রস্তুতিতে মনোযোগ দিয়েছি। বিপিএলে আমার পারফরম্যান্স দেখাতে পেরেছি। এখনও

আমাদের দুটি ম্যাচ বাকি আছে, সেই ম্যাচগুলোতেও ভালো খেলার চেষ্টা করব। এই ফর্ম ধরে রাখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ কীভাবে নিজেকে ফের জাতীয় দলের জন্য গড়ে তুলছেন, সে প্রক্রিয়ার কথা জানিয়ে ৩২ বছর বয়সি সাব্বির যোগ করেন, ‘রাজশাহীর মাঠে প্রতিদিন সকাল ৫টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজ উদ্যোগে অনুশীলন করেছি। এতে অনেক অর্থও বিনিয়োগ করতে হয়েছে।’ এছাড়া স্থানীয় কোচদের ব্যস্ততার কারণে তিনি তাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে নিজের অনুশীলনের ভিডিও পাঠিয়েছেন এবং তাদের মতামতের ভিত্তিতে কাজ করেছেন বলেও জানান সাব্বির। ২০১০ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী দলের হয়ে পারফর্ম করে প্রথম আলোচনায় আসেন সাব্বির। একসময় তাকে বাংলাদেশের টি-টোয়েন্টির ‘স্পেশালিস্ট’ তকমাও দিয়েছিল গণমাধ্যম। তবে গর্জন অনুসারে

বর্ষণ হয়নি। গা ছাড়া মনোভাব আর ব্যাটিং টেকনিকে উন্নতি আনতে না পারার মাশুল দিয়ে একসময় জাতীয় দল থেকে ছিটকে যান তিনি। তবে সাব্বির রহমান এখন অনেক পরিণত। পরিশ্রম করে জাতীয় দলে ফেরার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। তার ভাষায়, ‘আমার এখনও অনেক কিছু দেওয়ার বাকি। অন্তত পাঁচ থেকে সাত বছর দেশের হয়ে খেলতে চাই। এজন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাদির ওপর গুলি: পূর্বেই ‘সাজানো হামলার’ ভবিষ্যদ্বাণী করে ভাইরাল ফেসবুক স্ট্যাটাস! আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আল্টিমেটাম দিলেন ডাল্টন হীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদকে পুনর্বহালের জোরালো উদ্যোগ: নেতৃত্বে ভারত, সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই ‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের