জয়দীপের লেখা ধর্মীয় সহিংসতার উস্কানি সৃষ্টির অপচেষ্টা: এবি পার্টি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫
     ১০:০৫ অপরাহ্ণ

আরও খবর

যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন।

আবারো কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু: মামলা ছাড়া আটক হুমায়ূন কবির, মৃত্যুর মিছিলে আরেকটি নাম

আওয়ামী লীগবিহীন নির্বাচন কঠিন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে

বিএনপির সমালোচনায় ফুটে উঠছে ইউনুসের সাথে অন্তর্দ্বন্দ্বের চিত্র

এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি : রুমিন ফারহানা

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ফয়জুল হকের একটি নির্বাচনি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে

ঢাকায় গুলি করে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা

জয়দীপের লেখা ধর্মীয় সহিংসতার উস্কানি সৃষ্টির অপচেষ্টা: এবি পার্টি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ১০:০৫ 108 ভিউ
ভারতের ‘স্বরাজ্য’ (Swarajya) নামের একটি অনলাইন ম্যাগাজিনে গত পহেলা এপ্রিল একটি নিবন্ধ লিখেছেন জয়দীপ মজুমদার। নিবন্ধটির শিরোনাম ছিল "Carving A Homeland for Hindus of Bangladesh And Unlocking The Landlocked Northeast"। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহবায়ক মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তারা এ ধরনের ‘মিথ্যা প্রপাগাণ্ডা ও উস্কানিমূলক’ নিবন্ধ নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জয়দীপ মজুমদারের নিবন্ধে প্রধানত: পরিকল্পিতভাবে দুটি বিষয় নিয়ে লেখা হয়েছে। এক. ভারতের উত্তরপূর্বের সাতটি রাজ্য তথা সেভেন সিস্টার্সের ভৌগলিক অসুবিধাসমূহ। দুই. বাংলাদেশে হিন্দুরা অমানবিক অন্যায়, নির্যাতন ও বৈষম্যের স্বীকার হচ্ছে মর্মে নানা

কল্পিত বানোয়াট তথ্য। এতে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা খর্ব ও সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর উস্কানিমূলক প্রস্তাবনা দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ তার এরকম অসত্য ও উস্কানিমূলক লেখার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ভারতসহ বিশ্বাবাসীকে আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাতে চাই, ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসেবে আমরা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরস্পর সমমর্যাদার নীতি মেনে বসবাস করতে চাই। এ প্রবন্ধ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে ধর্মীয় সহিংসতার উস্কানি সৃষ্টির অপচেষ্টা ছাড়া কিছুই নয়। এই লেখার মধ্য দিয়ে গণমাধ্যম নীতিমালাও চরমভাবে লঙ্ঘন করা হয়েছে বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন। তারা বলেন, এ ধরনের শিষ্টাচারবহির্ভূত লেখা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করারও একটা পরিকল্পিত ষড়যন্ত্র। বিবৃতিতে বলা হয়, এবি

পার্টি মনে করে, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা পৃথিবীতে বিরল। যখনই দেশের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্রকারী মহল সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করেছে তখনই বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলসমূহ, সামাজিক সংগঠন তথা সকল জনগণ ঐক্যবদ্ধভাবে তা নস্যাৎ করে দিয়েছে। বাংলাদেশের কোনো সম্প্রদায়ের লোকেরাই বিচ্ছিন্ন রাষ্ট্রের কথা কল্পনা করে না, এটা লেখকের আড়ালে জয়দীপ মজুমদারদের মতো সাম্প্রদায়িক নেতাদের ভোট বাগানোর হীন রাজনৈতিক কৌশল বৈ কিছু নয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার খ্যাত সাত রাজ্যের জনগণের প্রতি সংহতি জানিয়ে এবি পার্টি নেতৃবৃন্দ বলেন, প্রতিবেশীদের ভৌগলিক অসুবিধাসমূহ দূর করতে তাদের প্রতি সহযোগিতামূলক মনোভাব প্রদর্শনে বাংলাদেশের জনগণ সবসময়ই আগ্রহী।

তারা ভারতের মানবতাবাদী, বিবেকবান জনগণকে জয়দীপ মজুমদারের হীন উদ্দেশ্যপ্রণোদিত লেখা বর্জন ও উস্কানিমূলক তৎপরতার বিরুদ্ধে ন্যয়সঙ্গত প্রতিবাদ জানানোর আহ্বান জানান। পাশাপাশি নেতৃবৃন্দ ভারত সরকারকে এ ধরনের জিঘাংসামূলক লেখা প্রকাশ ও প্রচার নিষিদ্ধেরও দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত