জমি নিয়ে বিরোধ: কুড়িগ্রামে সংঘর্ষে নিহত ৩ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫
     ৭:২১ অপরাহ্ণ

জমি নিয়ে বিরোধ: কুড়িগ্রামে সংঘর্ষে নিহত ৩

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ৭:২১ 165 ভিউ
জ‌মি নি‌য়ে বি‌রো‌ধের জের ধ‌রে কুড়িগ্রামের রৌমারীতে দুই প‌ক্ষের সংঘ‌র্ষে তিন জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ২০ জন। তাদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার ভুন্দুরচর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হ‌লেন- নুরুল আমিন ( ৪০), বলু মিয়া( ৫৫) ও ফুলবাবু (৫০)। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আস‌ছিল। বি‌রোধপূর্ণ জ‌মি নি‌য়ে একা‌ধিক মামলাও র‌য়ে‌ছে। আজ শাহাজাহান মিয়ার লোকজন বি‌রোধপুর্ণ ওই জ‌মি‌তে সেচ দি‌তে গে‌লে রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এতে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় প‌ক্ষের মধ্যে সংঘর্ষ

সৃষ্টি হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। প্রাথ‌মিকভা‌বে জানা গে‌ছে নিহতরা শাহাজাহান মিয়ার অনুসা‌রি। এ ব্যাপারে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত