‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি, প্রতারক গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ মে, ২০২৫
     ৫:৪৯ পূর্বাহ্ণ

‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি, প্রতারক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ মে, ২০২৫ | ৫:৪৯ 291 ভিউ
হজ মৌসুমে বাসা-বাড়িতে সরবরাহকৃত সাধারণ ট্যাপের পানি বোতলজাত করে ‘জমজমের পানি’ বলে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ। শারজাহ নগরীর একটি আবাসিক ভবনে অবৈধভাবে পানি বোতলজাত করার গোপন কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় স্থানীয় প্রশাসন। বুধবার (২৮ মে) সংবাদমাধ্যম খালিজ টাইমস তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। অভিযান পরিচালনা করে শারজাহ সিটি মিউনিসিপ্যালিটির নিয়ন্ত্রণ ও পরিদর্শন বিভাগ ও স্বাস্থ্য সুরক্ষা বিভাগ। কর্তৃপক্ষ জানায়, তারা প্রথমে লক্ষ্য করে একটি বাড়ি থেকে বোতলজাত পানি গাড়িতে তোলা হচ্ছে। পরে সেখানে হানা দিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করে। তল্লাশিতে ‘জমজম’ লেবেল লাগানো বহু প্লাস্টিক বোতল ও কার্টন জব্দ করা হয়, যেগুলো

অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভরা হচ্ছিল। এসব পানি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জমজম’ হিসেবে প্রচার করে উচ্চমূল্যে বিক্রি করছিল প্রতারক। গ্রেপ্তার ব্যক্তি ‘আরটি মিনারেল ওয়াটার ট্রেডিং’ নামে একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিক। সেই লাইসেন্সকে ঢাল হিসেবে ব্যবহার করে সে জাল ইনভয়েস তৈরি করছিল এবং সাধারণ জনগণকে ধোঁকা দিচ্ছিল। এ ঘটনার পর শারজাহ অর্থনৈতিক উন্নয়ন বিভাগ প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বাড়িটি সিলগালা করা হয়েছে এবং জব্দকৃত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তকে পুলিশের মাধ্যমে তদন্তের জন্য পাঠানো হয়েছে। শারজাহ সিটি মিউনিসিপ্যালিটির মহাপরিচালক ওবায়েদ আল তেনেইজি বলেন, কমিউনিটির স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো প্রতারণার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কোনো খাদ্য বা পানীয় কেনার

আগে উৎস যাচাই করা জরুরি। কেউ সন্দেহজনক কিছু দেখলে ৯৯৩ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?