জবিতে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫
     ৫:১১ পূর্বাহ্ণ

জবিতে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ৫:১১ 141 ভিউ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট বিভাগের দুই শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের তিন শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলার ঘটনায় বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে প্রশাসনিক ভবনে উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার এবং প্রক্টরকে অবরুদ্ধ করে ভবনে তালা দিয়ে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, ম্যানেজমেন্ট বিভাগে গিয়ে দুই শিক্ষক এবং একই বিভাগের তিন শিক্ষার্থী ও বাগছাস নেতাদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় প্রধান অভিযুক্তদের আড়ালে রেখে বাকিদের বিচারের আওতায় আনতে চায় তদন্ত কমিটি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস শেখ বলেন, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে প্রকাশ্যে। অথচ প্রশাসন হামলাকারীদের নাম প্রকাশ না করে গোপনে

শাস্তির ব্যবস্থা করতে চাচ্ছে, যা একদিকে হাস্যকর, অন্যদিকে সন্দেহজনকও। এর আগে, হামলার ঘটনা সুষ্ঠু তদন্তের স্বার্থে তথ্য সরবরাহকারীর পরিচয় গোপন রেখে তথ্য বা ভিডিও ক্লিপ সংশ্লিষ্ট কমিটির আহ্বায়ক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বরাবর সরবরাহ করার জন্য বলা হয়। গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে মারধর করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. একেএম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম রক্ষা করতে গেলে তাদের গালিগালাজ ও হামলা করে ছাত্রদলের নেতকর্মীরা। একইসঙ্গে শাখা বাগছাস সভাপতি, মুখ্য সংগঠক ও

যুগ্ম আহ্বায়ক যথাক্রমে মো. ফয়সাল মুরাদ, ফেরদৌস হাসান এবং ফারুককে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তাদের ওপরও হামলা ও মারধর শুরু করে তারা। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদদীন পদত্যাগ করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে আহ্বায়ক করে উচ্চপর্যায়ের নতুন তদন্ত কমিটি গঠন করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের পাঁচ দাবি হলো- ১৫ জুলাই সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করে প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করতে হবে; হামলায় সরাসরি জড়িত বর্তমান শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে বহিষ্কার করতে হবে; যেসব অছাত্র এ ঘটনায় জড়িত তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে

আজীবনের জন্য প্রবেশ নিষিদ্ধ করতে হবে; ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে; ক্যাম্পাসে রাজনৈতিক ট্যাগ ও অপপ্রচারের মাধ্যমে ব্যক্তিগত হেনস্তা বন্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা