ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে
ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া
পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা
আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি
একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ?
নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক!
উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা
জনমানুষ আওয়ামী লীগের কাছে আরো বেশি কিছু চায়
একটা সত্য আওয়ামী লীগকে গ্রহণ করতে হবে। মানুষ ৭১’কে ধারণ করে। এটার প্রমাণ হচ্ছে গত কয়মাসে লীগের জনসমর্থন বৃদ্ধি। কিন্তু মানুষ আওয়ামী লীগের কাছে আরো বেশি কিছু চায়। এমন কিছু যা তাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত। অর্থনীতি, কর্মসংস্থান, দুর্নীতি কমিয়ে আনা, চিকিৎসা সেবা, আইনশৃঙ্খলা ইত্যাদি।
এগুলো নিয়ে আওয়ামী লীগের নেতাদের কথা বলতে হবে। এগুলো নিয়ে তারা তাদের পরিকল্পনা বহুবার উপস্থাপন সরকারে থাকতে করেছেন। আবারো করতে হবে, বারবার করতে হবে। প্রয়োজনে কীভাবে তারা জনগণকে আরো ভালো সেবা দিবেন, তাদের জীবনমান উন্নত করবেন, জীবনের নিরাপত্তা দিবেন সেটা বলতে হবে।
১৯৭১ সাল, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর কথা তারা বহুবার, শুনেছে। আওয়ামী লীগের নেতাদের মুখের এসব কথা তাদের
মুখস্ত। এসব কথা তাদের জন্য কিছুটা তাই একঘেয়ে। মানুষের চাহিদাটা আওয়ামী লীগকে বুঝতে হবে। মানুষ আরো নতুন কিছু তাদের মুখ থেকে শুনতে চায়, তাদের কর্মপরিকল্পনা কী, জানতে চায়। মুখস্ত বয়ান থেকে বের হয়ে আসতে হবে। নিজেদের বয়ানকে মানুষের চাহিদার সাথে কানেক্ট করতে হবে। সময়ের চাহিদা বুঝে যারা নিজেকে বদলায় তারাই এগিয়ে যায়। কোন ব্যাবসাও যদি নিজেকে সময়ের সাথে বদলাতে না পারে তবে সে কোম্পানি হারিয়ে যায়। আর এটা তো রাজনীতি। আস্ত একটা দেশের ব্যাপার। এখানে সময়ের সাথে পরিবর্তন আনা তো আরো জরুরি।