ছোটভাই তাশরিফ ফিরলেও না ফেরার দেশে তানভীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫
     ৫:২৯ অপরাহ্ণ

ছোটভাই তাশরিফ ফিরলেও না ফেরার দেশে তানভীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ৫:২৯ 124 ভিউ
সোমবার দুই ভাই এক সঙ্গে স্কুলে যায়। ছুটির পর তাশরিফ বাসায় ফিরলেও তানভীর থেকে যায় কোচিং ক্লাসের জন্য। দুপুর একটার পর হঠাৎ বিকট শব্দ। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর চিৎকার। বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যে পুড়ে যায় তানভীরের শরীর। অন্যদের সঙ্গে তাকেও উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নেওয়া হলে বাঁচানো সম্ভব হয়নি। ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের খবর পেয়ে তানভীরের পরিবারের সদস্যরা সেখানে ছুটে যান। তাকে না পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে লাশ শনাক্ত করেন। তানভীরের চাচাতো ভাই সাইফুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের

নগরভাত (নয়াপাড়া) গ্রামের রুবেল মিয়ার ছেলে। ব্যবসায়ী রুবেল মিয়া স্ত্রী ও দুই সন্তান নিয়ে দশ বছর ধরে ঢাকায় বসবাস করেন। তার দুই ছেলেই মাইলস্টোন স্কুলের ছাত্র। তানভীরের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। এলাকায় নিস্তব্ধতা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন