ছেলের হত্যাকারীকে বিনা শর্তে ক্ষমা করে দিলেন বাবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪

ছেলের হত্যাকারীকে বিনা শর্তে ক্ষমা করে দিলেন বাবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৪ |
সৌদি আরবে ছেলের হত্যাকারীকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছেন বাবা। এর বিনিময়ে দিয়াত বা রক্তপণ আদায়ের সুযোগ থাকলেও তিনি তা চান না। বুধবার (৯ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে বাবা ছেলের হত্যাকারীকে ক্ষমা করার ঘোষণা দেন। এতে হত্যাকারী নিশ্চিত মৃত্যুদণ্ড থেকে রেহাই পান এবং তাকে রক্তপণও দিতে হবে না। গালফ নিউজ জানিয়েছে, ভিডিওতে থাকা বাবা মোহাম্মদ বিন শাগাহ নামে এলাকায় পরিচিত। তিনি দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের আসিরের বেশা গভর্নরেটের এক সমাবেশে ক্ষমার দেন। তবে হত্যাকারী ও নিহতের ঘটনার বর্ণনা গালফ নিউজ প্রকাশ করেনি। তিনি বলেন, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়

হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছি। এর বিনিময়ে রক্তপণ হিসেবে এক রিয়ালও নেব না। সৌদি আরবে ইসলামি আইন কার্যকর। এ আইনে হত্যার বদলে হত্যা, চোখের বদলে চোখের বিধান রয়েছে। যাকে কিসাস বলা হয়। এটাই ইসলামিক নীতি। এ নীতিতে শাস্তি হলো যথাযথ প্রতিশোধ বা ক্ষতিপূরণ। ক্ষতিপূরণকে বলা হয় দিয়াত। দিয়া আইনে ক্ষতিগ্রস্ত ব্যক্তির উত্তরাধিকারীর জন্য ক্ষতিপূরণ প্রদান করা হয়। আরবিতে এই শব্দের অর্থ রক্তের অর্থ এবং মুক্তিপণ উভয়ই। দেশটিতে নিহতের অভিভাবক হত্যাকারীকে ক্ষমার অধিকার রাখেন। বিনিময়ে তিনি রক্তপণ নিতে পারেন। আবার নাও নিতে পারেন। এটা তার স্বেচ্ছাধীন। অভিভাবক ক্ষমা না করলে হত্যাকারীর মৃত্যুদণ্ড নিশ্চিত। কিন্তু অনেক সময় সৌদি আরবে অপরাধীকে ক্ষমা করে দেন অভিভাবক। আল্লাহর মহা

গুণ ক্ষমায় অনুপ্রাণিত হয়ে তার সন্তুষ্টির জন্য এমনটি করেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …