ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫
     ৮:১৯ অপরাহ্ণ

ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ৮:১৯ 179 ভিউ
মালয়েশিয়ায় ছয় মাসে ২৬ হাজার ২৩৬ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ৬৯১৩টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। শনিবার (৫ জুলাই) উতুসান মালের এক প্রতিবেদনে বলা হয়েছে, রেস্তোরাঁ এবং কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রের এক হাজার জনেরও বেশি নিয়োগকর্তাকে সন্দেহজনক কর্মসংস্থান এবং অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানিয়েছেন, তার বিভাগ বিদেশি সমস্যা মোকাবিলায় অভিযান জোরদার করেছে এবং এই সময়কালে বিভিন্ন জাতীয়তার মোট ৯৭ হাজার ৩২২ জনকে পরীক্ষা করা হয়েছে। অভিবাসন মহাপরিচালক

জানান, ৩ জুলাই পর্যন্ত পরিসংখ্যান নির্ধারিত মূল কর্মক্ষমতা সূচকের ( কেপিআই) ৭০ শতাংশে পৌঁছেছে। শনিবার (৫ জুলাই) আইএমআই কুয়ালালামপুর রান এবং কুয়ালালামপুর ইমিগ্রেশন লেভেল কাস্টমার মিটিং ডে’র পর তিনি সাংবাদিকদের বলেন, এ বছরের শেষ নাগাদ আমরা আরও লক্ষ্য অর্জন করব। জাকারিয়া বলেন, ইমিগ্রেশন বিভাগ গ্রামীণ ও শহরতলীর এলাকাসহ দেশব্যাপী ২০০টিরও বেশি অবৈধ অভিবাসী হটস্পট পর্যবেক্ষণ এবং চিহ্নিত করছে। আমরা অভিবাসন অপরাধকারীদের মোকাবিলা করার চেষ্টা করছি এবং এ বিষয়ে কোনো আপস করব না। অভিবাসন মহাপরিচালক বলেন, অবৈধ অভিবাসীদের বিভিন্ন পদ্ধতি শনাক্ত করা হয়েছে। কেউ কেউ পর্যটক হিসেবে কাজ করতে প্রবেশ করে এবং কেউ কেউ অবৈধ রুট ব্যবহার করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ইরানে সরকার পতন এখনই হচ্ছে না রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র ইরান সংকটে আন্দোলনের ভেতরে যুদ্ধের ছায়া বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা এলপিজি গ্যাস সংকট সহসাই কাটছেনা লোক দেখানো নিলামে গ্রামীণফোনকেই “৭০০ মেগাহার্টজের গোল্ডেন স্পেকট্রাম” দেওয়া হচ্ছে ‘নো বোট, নো ভোট’ স্লোগানে নির্বাচন বয়কটে নামছে আওয়ামী লীগ তরুণদের আন্দোলনে ক্ষমতায় আসা ইউনূসের কর্মসংস্থান ও চাকরী নিয়ে বাস্তবতাবিহীন নিষ্ঠুর রসিকতা বৈধতাহীন সরকারের অধীনে অর্থনৈতিক বিপর্যয় : সর্বনিম্ন বিনিয়োগে ডুবছে বাংলাদেশ মৌলবাদের অন্ধকারে যখন সংস্কৃতি গলা টিপে ধরা—তখনও বাংলাদেশ বেঁচে থাকে অসাম্প্রদায়িক চেতনায়…. সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। ১৬ বছরে যা হয়নি, ১৭ মাসেই সব ভেঙে পড়লো কিভাবে? রপ্তানি খাতে বড় পতন, সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রকল্প ব্যয় বৃদ্ধি: দুর্নীতির মচ্ছবে ব্যাস্ত ইউনুস সরকারের বিশেষ সহকারী