চ্যাম্পিয়ন্স ট্রফি: কবে আসছে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫
     ৯:২৯ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফি: কবে আসছে পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ | ৯:২৯ 117 ভিউ
২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড অনেকটাই চূড়ান্ত করেছে পাকিস্তানের জাতীয় নির্বাচক কমিটি। নির্বাচকদের চূড়ান্ত করা এই দলটি আসন্ন ত্রিদেশীয় সিরিজেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করবে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে। এই স্কোয়াডটি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। স্কোয়াডে অন্তর্ভুক্ত খেলোয়াড়রা হলেন- ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, সালমান আলি আগা, খুশদিল শাহ, কামরান গুলাম, আবরার আহমেদ, সুফিয়ান মাকীম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ। এই ১১ জন ছাড়াও স্কোয়াডে আরও অন্তর্ভুক্ত আছেন- তৈয়ব তাহির, মোহাম্মদ হাসনাইন ও আব্বাস আফ্রিদি। পিসিবি সূত্রে জানা গেছে, অলরাউন্ডার ব্যাটার খুশদিল শাহ বর্তমানে

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করেছেন। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করছেন। সেখানে তিনি ৮ ম্যাচ খেলে ব্যাট হাতে ২৮৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪টি উইকেট। তার দলও টানা ৮ ম্যাচে জিতে এরইমধ্যে কোয়ালিফাই রাউন্ড নিশ্চিত করেছে। যে কারণে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে কোনোরকম বেগ পেতে হয়নি নির্বাচকদের। অন্যদিকে ইনজুরিতে ভোগা সাইম আয়ুবকে বিশ্রাম দেওয়া হয়েছে। এছাড়া শান মাসুদের স্কোয়াডে অন্তর্ভুক্তির সম্ভাবনা কম হলেও ইমাম-উল-হকের অন্তর্ভুক্তি নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক পাকিস্তান তাদের প্রথম ম্যাচটি খেলবে ১৯ ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই ক্রিকেটপ্রেমীরা এখন চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি