চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারিং প্যানেলে সৈকত, নেই ভারতের কেউ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:০৫ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারিং প্যানেলে সৈকত, নেই ভারতের কেউ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:০৫ 236 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে এখন দুই সপ্তাহেরও কম সময় বাকি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য আজ (বুধবার) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ম্যাচ অফিসিয়ালদের প্যানেলে জায়গা পেয়েছেন আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এদিকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না কোনো ভারতীয় আম্পায়ার। আজ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব পাওয়া ১২ আম্পায়ারের নাম জানায় আইসিসি। এর সঙ্গে তিনজন ম্যাচ রেফারিকেও পরিচয় করে দেওয়া হয়েছে। আম্পায়ারিং প্যানেলে সৈকতের সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো ও রিচার্ড ইলিংওয়ার্থ, নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি, শ্রীলংকার কুমার ধর্মসেনা, অস্ট্রেলিয়ার পল রেইফেল ও রড টাকারের মতো অভিজ্ঞ

আম্পায়াররা। ম্যাচ রেফারিদের প্যানেলে থাকছেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে এবং অ্যান্ড্রু পাইক্রফট। এদের প্রত্যেকই আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারির সদস্য। আইসিসির এলিট প্যানেলের অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন সৈকত। সম্প্রতি অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তার বেশ কয়েকটি সিদ্ধান্তের জন্য আলোচিত হন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজেও দায়িত্ব পালন করার কথা রয়েছে তার। চ্যাম্পিয়ন্স ট্রফির আম্পায়ারিং প্যানেল শরফুদ্দৌলা ইবনে শহীদ, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানে, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, আহসান রাজা, পল রেইফেল, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ ও জোয়েল উইলসন। রেফারি প্যানেল ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ড্রু পাইক্রফট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি