চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচে আম্পায়ারিং করবেন যারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ February, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচে আম্পায়ারিং করবেন যারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ February, ২০২৫ |
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। পরদিন দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার গ্রুপ ‘এ’-তে রয়েছেন নাজমুল হোসেন শান্তরা। তাদের গ্রুপসঙ্গী ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। সোমবার (১০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচগুলোর অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারিং করবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও পল রেইফেল। এছাড়া রিচার্ড ইলিংওয়ার্থ টিভি আম্পায়ার, মাইকেল গফ চতুর্থ আম্পায়ার ও ডেভিড বুন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন এহসান রাজা ও কুমার ধর্মসেনা। এদিন টিভি আম্পায়ার রড টাকার, জোয়েল উইলসন চতুর্থ আম্পায়ার

এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন শ্রীলংকার রঞ্জন মাদুগালের। এছাড়া ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন মাইকেল গফ ও অ্যাড্রিয়ান হোল্ডস্টক। এই ম্যাচে টিভি আম্পায়ার পল রেইফেল, চতুর্থ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের কথা শুনতে নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভয়াবহ উদ্বেগ প্রকাশ, তিন ধাপে কমল প্রবৃদ্ধির পূর্বাভাস সিলিন্ডারে ১২ কেজি গ্যাসের ৪ কেজিই উধাও! বাতাস বেচে লাখপতি ব্যবসায়ী ‘ব্যবসা করতে হলে টাকা দে’: কুমিল্লায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর পা ভাঙল যুবদল নেতা বগুড়ায় সারের মজুদে গরমিল, এক ডিলারের গুদামেই হদিস নেই ১৭৬ বস্তার