চিকিৎসা নিতে আবারও লন্ডন গেলেন ইলিয়াস কাঞ্চন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৬

চিকিৎসা নিতে আবারও লন্ডন গেলেন ইলিয়াস কাঞ্চন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ আগস্ট, ২০২৬ |
চিকিৎসার পরবর্তী ধাপ সম্পন্ন করতে আবারও লন্ডনে গেলেন অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মিরাজুল মইন জয়। এবার তার সঙ্গে লন্ডনে যাচ্ছেন তার স্ত্রী ও জামাতা আরিফুল ইসলাম কলিন্স। জানা গেছে, লন্ডনে পৌঁছেই চিকিৎসা শুরু হবে না ইলিয়াস কাঞ্চনের। প্রথমে প্রায় এক সপ্তাহ বিশ্রাম নেবেন তিনি। এরপর পূর্বনির্ধারিত চিকিৎসাকেন্দ্র মাউন্ট ভার্নন হাসপাতালে সিটি স্ক্যান, এমআরআইসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এসব পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। এ বিষয়ে আরও জানা গেছে, পূর্ব লন্ডনের বার্কিংয়ে মেয়ে ইমা ইসলামের বাসায় থাকবেন ইলিয়াস কাঞ্চন। এর আগেও

চিকিৎসার বিভিন্ন পর্যায়ে সেখানে থেকেছেন তিনি। ২০২৫ সালের আগস্টে ব্রেন টিউমারের অস্ত্রোপচার হয় ইলিয়াস কাঞ্চনের। লন্ডনের একটি হাসপাতালে হওয়া ওই অস্ত্রোপচারে টিউমারের বড় একটি অংশ অপসারণ করা সম্ভব হলেও ঝুঁকির কারণে পুরোটা সরানো যায়নি। এরপর দীর্ঘমেয়াদি চিকিৎসা শুরু হয়। টানা তিন মাস কেমোথেরাপি নেওয়ার পর দুই ধাপে ছয় মাস ওরাল থেরাপিও সম্পন্ন করেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসায় ইতিবাচক ফল পাওয়া গেছে। আগের তুলনায় টিউমারের আকার অনেকটাই কমেছে। তার শারীরিক অবস্থা নিয়েও চিকিৎসকরা সন্তুষ্ট। তবে টিউমার পুরোপুরি অপসারণ না হওয়ায় নতুন পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসা পরিকল্পনা করা হবে। এর আগে গেল ৩ আগস্ট চিকিৎসা শেষে দেশে ফেরেন ইলিয়াস কাঞ্চন। দেশে

ফিরে স্বজন ও সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি গত ৭ আগস্ট নিসচার ১১তম মহাসমাবেশেও অংশ নেন তিনি। চিকিৎসার নতুন ধাপ শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফেরার প্রত্যাশা জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, নিন্দা ‘সব ধরনের আগ্রাসনের’ শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হেঁটে যা‌চ্ছিলেন যুবক, গুলি চালিয়ে হত্যা করল তিন দুর্বৃত্ত হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু শিশুকাল থেকে শুরু করে ১২০ সিনেমা, যন্ত্রণায় ভরা ছিল অভিনেত্রীর জীবন হরমুজে সংকট, বাব আল-মান্দাবে হুতিদের চাপ—বিশ্ববাজারে তেল পৌঁছাবে কীভাবে? উন্নয়নশীল দেশগুলো নিয়ম মানার পাশাপাশি নিয়ম তৈরিও করবে: মোদি জি-৭কে ‘তথাকথিত’ উল্লেখ করে ব্রিকসের অর্থনৈতিক শক্তির বন্দনায় পুতিন গুদামে সার আছে, তবুও কৃষক পাচ্ছেন না বাইরের ঝড়ঝাপ্টা খুব একটা গায়ে লাগতে দিইনি: নীপা ‘দশকের শেষ নাগাদ মানবজাতিকে ধ্বংস করে দিতে পারে এআই’ ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’ ২ বছর আগে চাকরিচ্যুত কর্মস্থল থেকে সাংবাদিক পুলক চট্টোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার: পা ছিল মেঝেতে