চার সপ্তাহের পাক-ভারত যুদ্ধের ব্যয় ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ মে, ২০২৫
     ৪:১৬ অপরাহ্ণ

চার সপ্তাহের পাক-ভারত যুদ্ধের ব্যয় ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মে, ২০২৫ | ৪:১৬ 87 ভিউ
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘর্ষ দুই দেশকেই বিপুল অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলেছে। চার সপ্তাহের সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, যুদ্ধের মোট ব্যয় ৫০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। শনিবার (১০ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। ভারতের সামরিক ব্যয় ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) প্রতিদিন প্রায় ১০০টি যুদ্ধাভিযান পরিচালনা করছে, যেখানে রাফাল, মিরাজ ২০০০, সু-৩০এমকেআই ও তেজসের মতো যুদ্ধবিমান ব্যবহার হচ্ছে। প্রতিটি অভিযানের গড় ব্যয় প্রায় ৮০ হাজার ডলার, আর ৩০-৪০টি নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহারের মাধ্যমে মাসব্যাপী ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৬ বিলিয়ন ডলার। ড্রোন অভিযানে প্রতিদিন প্রায় ৩০টি হরপ, হারন, সার্চারসহ নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ব্যবহারে ব্যয় হচ্ছে দৈনিক ১০০ মিলিয়ন ডলার,

যা চার সপ্তাহে প্রায় ৩ বিলিয়ন ডলার। প্রতিদিন ১০টি ব্রাহ্মোস এবং ১০-২০টি প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা নির্ভুল এমএলআরএস ব্যবহারে খরচ হচ্ছে প্রায় ১৫০ মিলিয়ন ডলার, মাস শেষে মোট ব্যয় দাঁড়াচ্ছে ৪.৫ বিলিয়ন ডলার। উচ্চমাত্রার সামরিক প্রস্তুতি বজায় রাখতে প্রতিদিন সেনা মবিলাইজেশন, জ্বালানি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এস-৪০০, আকাশ, বারাক-৮), এবং নৌবাহিনীর তৎপরতার জন্য প্রায় ১১০ মিলিয়ন ডলার খরচ হচ্ছে, চার সপ্তাহে যা পৌঁছেছে ৫.৪ বিলিয়ন ডলারে। পাকিস্তানের সামরিক ব্যয় পাকিস্তান বিমান বাহিনীর হামলা ও আকাশ প্রতিরক্ষা টহলে দৈনিক ব্যয় প্রায় ২৫ মিলিয়ন ডলার, যা মোট ১ বিলিয়ন ডলার। বায়রাকতার ড্রোন ও রাআদ ও হাতফ-৭ ক্ষেপণাস্ত্র ব্যবহারে অতিরিক্ত ব্যয় ৪৫০ মিলিয়ন ডলার। সীমান্ত সতর্কতা, রাডার, সাম,

গোয়েন্দা ও সিগন্যাল ইন্টেলিজেন্স কার্যক্রমের জন্য প্রতিদিন খরচ হচ্ছে ১৫ মিলিয়ন ডলার, যা চার সপ্তাহে দাঁড়িয়েছে ৪৫০ মিলিয়ন ডলার। ভারতের পরোক্ষ অর্থনৈতিক ক্ষতি: * জিডিপি ক্ষতি: ১৫০ বিলিয়ন ডলার * আর্থিক বাজারের অস্থিরতা ও মুদ্রার অবমূল্যায়ন: ৯০ বিলিয়ন ডলার * বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা বিঘ্ন: ৮০ বিলিয়ন ডলার * সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) হ্রাস: ১০০ বিলিয়ন ডলার পাকিস্তানের পরোক্ষ অর্থনৈতিক ক্ষতি * জিডিপি ক্ষতি: ২৫ বিলিয়ন ডলার * আর্থিক বাজার ও মুদ্রা অস্থিরতা: ১৫ বিলিয়ন ডলার * বাণিজ্য ও সরবরাহ ব্যাঘাত: ১২ বিলিয়ন ডলার * এফডিআই ও আইএমএফ সহায়তা ক্ষতি: ৫ বিলিয়ন ডলার মোট ক্ষতি দুই দেশের সম্মিলিত সামরিক ও অর্থনৈতিক ব্যয় চার সপ্তাহে দাঁড়িয়েছে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?