চার দেশে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৬

চার দেশে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ |
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ইরানে চালানো সামরিক অভিযানের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় মার্কিন সেনা হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির যে দাবি ইরান করেছে, তার বেশির ভাগই যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট দেশগুলো অস্বীকার করেছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে মার্কিন ব্যবহৃত ড্রোন রাখার স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একই সঙ্গে ক্যাম্প তিতিনে মার্কিন সেনাদের অবস্থানেও হামলার দাবি করেছে তারা। তবে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

তাদের আকাশসীমায় প্রবেশ করলেও ১০টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ভূপাতিত করা হয়। বাকি তিনটি জনবসতি থেকে দূরের এলাকায় পড়ে এবং এতে হতাহতের ঘটনা ঘটেনি। মার্কিন একটি সূত্রও জানিয়েছে, জর্ডানের ক্যাম্প তিতিনে হামলায় কোনো মার্কিন সেনা হতাহত হননি এবং বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি। ফলে ইরানের দাবি ও সংশ্লিষ্ট দেশগুলোর বক্তব্যের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিলেও মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। ইরানের দাবি, সেখানে সামরিক অবকাঠামোর কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি। কুয়েতেও ইরানি হামলার খবর পাওয়া গেছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, আকাশ

প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনসহ কয়েকটি ‘শত্রু আকাশযান’ মোকাবিলা করেছে। বিস্ফোরণের যে শব্দ শোনা গেছে, তা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোন ভূপাতিত করার সময় হয়েছে বলে জানিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ। বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতেও ড্রোন হামলার দাবি করেছে ইরান। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য, মার্কিন সেনাদের অবস্থান ও রাডার স্থাপনা ছিল হামলার লক্ষ্য। শেখ ইসা ঘাঁটিটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় বলে দাবি করেছে তেহরান। তবে বাহরাইনের পক্ষ থেকেও হামলার বেশির ভাগ লক্ষ্যবস্তু প্রতিহত করার কথা জানানো হয়েছে। ইরানের পাল্টা হামলার আগে মঙ্গলবার দক্ষিণ ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ডের সামরিক সক্ষমতা,

বিমান প্রতিরক্ষা, রাডার ও যোগাযোগ অবকাঠামো ছিল এসব হামলার লক্ষ্য। অন্যদিকে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলের একাধিক এলাকা ও উপকূলীয় স্থাপনায় মার্কিন হামলা হয়েছে। এর মধ্যে বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার, জাস্ক, সিরিক ও আসালুয়েহের মতো এলাকাও রয়েছে। ইরানের দাবি, সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে এ ধরনের অভিযোগের বিষয়ে পৃথকভাবে যাচাই করা তথ্য সীমিত। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলা দীর্ঘ বিরতির পর সংঘাতকে আবারও সরাসরি সামরিক উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক উপস্থিতি থাকায় ইরানের পাল্টা হামলা পুরো উপসাগরীয় অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

ট্রাম্পও ইরানকে আরও হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য