চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিল হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫
     ৪:১৪ অপরাহ্ণ

চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিল হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৪:১৪ 139 ভিউ
দীর্ঘ ১৫ মাস ধরে বন্দি চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস। শনিবার (২৫ জানুয়ারি) ফিলিস্তিনের স্থানীয় সময় বেলা ১১টার একটু পরে রেডক্রসের হাতে তাদের হস্তান্তর করা হয়। আলজাজিরার। যুদ্ধবিরতির প্রথম ধাপের দ্বিতীয় দফায় হামাস চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিয়েছে। তারা হলেন- লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)। জিম্মি মুক্তির আগে হামাস ও মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজি) সদস্যরা গাজা শহরের চত্বরে ব্যাপক শোডাউন করে যেখানে এই চার ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়। আল জাজিরার সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ওই এলাকায় সাধারণ ফিলিস্তিনিদেরও ব্যাপক সমাগম হয়েছে। হামাসের এসব যোদ্ধাদের

খোঁজে টানা ১৫ মাসব্যাপী নৃশংস সামরিক অভিযান চালিয়েছে ইসরাইল। কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের পর ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে হামাসের যোদ্ধারা। গোষ্ঠীটির সদস্যদের ভিডিও দেখে মনে হচ্ছে, ইসরাইলি আগ্রাসনে মোটেও মনোবল হারায়নি তারা। ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের মতো শীর্ষনেতা এবং হাজারো সহযোদ্ধাদের মৃত্যুর পরও গৌরবের সঙ্গে তারা বিজয়ের চিহ্ন দেখাচ্ছে। গত সপ্তাহে হামাস একইভাবে শক্তি প্রদর্শন করেছিল, যখন তারা তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়। এবারও মুক্তির প্রক্রিয়ার স্থানটিতে হামাস সদস্যদের একটি বড় ব্যানারের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যেখানে হিব্রু ভাষায় লেখা— ‘জায়নবাদ জিততে পারবে না।’ ব্যানারটিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রতীকও রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক