চাকরির প্রলোভনে তিন বাংলাদেশি নারীকে ভারতে পাচার, অতঃপর দেহ ব্যবসা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৫
     ১০:১৮ অপরাহ্ণ

চাকরির প্রলোভনে তিন বাংলাদেশি নারীকে ভারতে পাচার, অতঃপর দেহ ব্যবসা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ | ১০:১৮ 81 ভিউ
হাসপাতালে চাকরির প্রলোভন দেখিয়ে তিন বাংলাদেশি নারীকে ভারতের মুম্বাইয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে জড়িত আরও তিন ব্যক্তিকে ধরতে অভিযান চালানো হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। বাংলাদেশি নারীদের উদ্ধার করে একটি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার একটি বাড়িতে হানা দেয় পুলিশ। ওই সময় তিন নারীকে উদ্ধার করা হয়। তাদের ভাষ্য থেকে জানা যায়, তাদের কাজের লোভ দেখিয়ে মুম্বাইয়ে আনা হয়েছে। কিন্তু কাজ দেওয়ার বদলে তাদের দিয়ে করানো হচ্ছিল দেহ ব্যবসা। নারীরা জানিয়েছেন, গত মাসে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেন। এরপর তাদের মুম্বাই নিয়ে আসা হয়। সীমান্তে কড়াকাড়ি থাকা সত্ত্বেও কয়েকজন

সরকারি কর্মকর্তাকে ঘুস দিয়ে এ নারীদের সহজে পাচার করে ওই পাচারকারীরা। জোরপূর্বক দেহ ব্যবসা করানোর দায়ে পুলিশ মানসার আহমেদ শেখ নামে এক মুম্বাইয়ের বাসিন্দার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অপরদিকে মেহেদী হাসান, সঞ্জিব ওরফে বচ্চন এবং আকাশ ওরফে শাহীন নামে আরও তিনজনকে খুঁজছে তারা। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ব্যক্তিরা এক বাংলাদেশি নারীকে আধার কার্ড পেতে সহায়তা করেছেন। এখন পুলিশ তদন্ত করছে তারা আগে আরও কোনো বাংলাদেশি নারীকে পাচার করে দেহ ব্যবসা করতে বাধ্য করেছে কি না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন