চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেপ্তার ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬
     ৭:৩৩ পূর্বাহ্ণ

চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলায় ১০ সাংবাদিক আহত, গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৭:৩৩ 27 ভিউ
চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন। তারা ঢাকার বিভিন্ন গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক। তাদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর। আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত দুজনকে গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ‘ফ্যামিলি ডে’ ছিল। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তারা পার্কের সামনে রাখা বাসে উঠলে একদল সন্ত্রাসী টাকা দাবি করে। কী বাবদ টাকা দিতে হবে? জানতে চাইলে তারা রাস্তার পাশে বাস রাখার জন্য ‘পার্কিং ফি’ চায়। কিন্তু রাস্তার পাশে বাস রাখার জন্য তাদের কেন টাকা দিতে হবে– এমন প্রশ্ন তুললে তাদের সঙ্গে

বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালাগাল করে, এমনকি গুলি করার হুমকি দেয়। তারা উত্তেজিত হয়ে বাসে আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এর মধ্যে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। হামলায় গুরুতর আহত এস এম ফয়েজ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির ও সাখাওয়াত কাওসারসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ঘটনার সঙ্গেসঙ্গেই নরসিংদীর পুলিশ সুপারকে বিষয়টি জানালে তিনি তখনই ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আধাঘণ্টা সময় নেওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া আচরণের সুযোগ পায়। নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ–আল–ফারুক জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। আহত

সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। অনতিবিলম্বে জড়িত সবাইকে গ্রেপ্তারের জন্য এরই মধ্যে দাবি জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪