চাঁদপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫
     ৯:৫৮ পূর্বাহ্ণ

চাঁদপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৮ 109 ভিউ
‘অপারেশন ডেবিল হান্ট’ এর অংশ হিসেবে চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে শাহরাস্তি থানা পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার কবির শাহরাস্তি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নর বাড়ির বাসিন্দা এবং মেহার দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আউয়ালের ছেলে। তিনি স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালের অংশীদার। শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার কবির বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালিত রেছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে।

আইনী প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি