গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস পেলেন কাজী ইফতেখার রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মে, ২০২৫
     ৬:৪০ অপরাহ্ণ

গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস পেলেন কাজী ইফতেখার রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ৬:৪০ 92 ভিউ
গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস-২০২৫ পেলেন সাংবাদিক কাজী ইফতেখার রহমান। বেস্ট জার্নালিস্ট (ইন্টারন্যাশনাল নিউজ) ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন তিনি। শুক্রবার (৩০ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে কাজী ইফতেখারের হাতে পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন ও গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। এ সময় টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্বের পাশাপাশি দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, অভিনেত্রী রুনা খান, সাদিয়া আয়মান, মডেল পিয়া জান্নাতুল, ব্র্যান্ড প্রমোটার বারিশা হকসহ ৩৮ জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সংগীত ও শিল্পাঙ্গনে বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী ফেরদৌস

আরা, চলচ্চিত্র অভিনেত্রী রোজিনাসহ বেশ কয়েকজন গুণী ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। মিডিয়াপাড়ায় কাজী ইফতেখার শুভ হিসেবে পরিচিতি এই সংবাদকর্মী। বর্তমানে তিনি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভিতে সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কর্মরত আছেন। ২০১২ সালে দৈনিক কালের কণ্ঠে সাংবাদিকতার ক্যারিয়ার শুরু করেন ইফতেখার শুভ। এরপর পর্যায়ক্রমে দৈনিক ভোরের পাতা, প্রিয় ডটকম, ইনডিপেনডেন্ট টেলিভিশন এবং সময় টেলিভিশনে কাজ করেন তিনি। কাজী ইফতেখার শুভ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাব এডিটরস কাউন্সিল-ডিএসইসি এবং বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-বিডিজেএর সদস্য। এছাড়াও তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির সদস্য হিসেবে কাজ করছেন। বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন ইফতেখার শুভ। বাগেরহাটে মাধ্যমিক এবং বরিশালে উচ্চ মাধ্যমিক

শেষে, ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণায় স্নাতকোত্তর সম্পন্ন করেন এই গণমাধ্যমকর্মী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন