গ্রাম থেকে শহর আজ সংখ্যালঘুদের ভোট দিতে বলা হচ্ছে না, ভয় দেখিয়ে হাজির করানো হচ্ছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬
     ৬:৪৬ অপরাহ্ণ

গ্রাম থেকে শহর আজ সংখ্যালঘুদের ভোট দিতে বলা হচ্ছে না, ভয় দেখিয়ে হাজির করানো হচ্ছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৬ | ৬:৪৬ 24 ভিউ
গ্রাম থেকে শহর আজ সংখ্যালঘুদের ভোট দিতে বলা হচ্ছে না, ভয় দেখিয়ে হাজির করানো হচ্ছে। বলা হচ্ছে, ভোট দিতে না গেলে হামলা হবে, ঘর জ্বালানো হবে, ব্যবসা পুড়িয়ে দেওয়া হবে। এটার নাম কি নির্বাচন? না—এটা ভোট না, এটা ভয়ভিত্তিক নিপীড়ন। এটা গণতন্ত্র না, এটা রাষ্ট্রীয় প্রহসন। দখলদার ইউনুস ক্ষমতা দখলের পর থেকেই সংখ্যালঘুদের ওপর হামলা, অপমান আর আতঙ্ক যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আর এখন তার “মেটিক্যুলাস ডিজাইন”-এর সাজানো নির্বাচনে সংখ্যালঘুরা শুধু ভোটার না তারা সিনেমার প্রপস। তাদের ডাকা হচ্ছে অধিকার প্রয়োগের জন্য না, ক্যামেরার সামনে লাইনে দাঁড় করানোর জন্য, ছবি তোলার জন্য, বিদেশকে দেখানোর জন্য, মিথ্যা বৈধতার নাটক সাজানোর জন্য। যে নির্বাচনে আগেই

সিট ভাগাভাগি হয়ে গেছে, ফল আগেই লেখা সেখানে সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে টানার মানে একটাই: ভয়ের ওপর দাঁড়িয়ে বৈধতার অভিনয়। আজ দখলদার ইউনুসের অবৈধ শাসনে সংখ্যালঘু মানেই যেন যা খুশি তাই করা যায়। মারধর, হুমকি, অগ্নিসংযোগ..আর দেখার কেউ নেই, শোনার কেউ নেই, আইনের কোনো অস্তিত্ব নেই। এটা শুধু নির্বাচন নিয়ে জালিয়াতি না, এটা মানবাধিকারের ওপর প্রকাশ্য আক্রমণ। এটা সংবিধানের মুখে থুতু ছেটানো। এটা প্রমাণ করে, অবৈধ শাসকের আমলে সংখ্যালঘুরা নাগরিক না তারা জিম্মি। ইতিহাস ভুলবে না এই সময়টা ছিল যখন রাষ্ট্র নিজেই সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে হাঁটতে বাধ্য করেছিল, আর সেই ভয়কে ব্যবহার করে নিজের অবৈধতা ঢাকতে চেয়েছিল। এই লজ্জার নাম সাজানো নির্বাচন।

এই অপরাধের নাম দখলদার ইউনুসের অপশাসন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন