গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে আতঙ্ক, সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬
     ৮:২৯ অপরাহ্ণ

গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে আতঙ্ক, সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জানুয়ারি, ২০২৬ | ৮:২৯ 25 ভিউ
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকা (কোটালীপাড়া–টুঙ্গিপাড়া) জুড়ে নির্বাচনী প্রচারণা ঘিরে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএনপির প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম গোলাম জিলানীর নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ রয়েছে, ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের সহযোগীরা এবং নিষিদ্ধ সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষ নেতা হিসেবে পরিচিত জঙ্গি মুন্সী হান্নানের ভাই মুন্সী ইকবাল নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অংশ নিচ্ছেন। প্রশাসনের উপস্থিতিতেই এসব ব্যক্তির আনাগোনা দেখা গেছে বলে স্থানীয়রা দাবি করছেন। একদিকে সন্ত্রাসী ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ব্যক্তিদের নিয়ে প্রচারণা, অন্যদিকে প্রার্থীর বুলেটপ্রুফ জ্যাকেট পরে জনসংযোগ—এই বৈপরীত্য সাধারণ ভোটারদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি

করেছে। এলাকাবাসীর ভাষ্য, এতে স্বাভাবিক নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রচারণার সময় বহিরাগতদের উপস্থিতি এবং প্রভাবশালী সন্ত্রাসী চক্রের আনাগোনায় এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। তারা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি চলতে থাকলে ভোটের দিন সহিংসতার ঝুঁকি বাড়তে পারে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, কঠোর নজরদারি এবং নির্বাচনী আচরণবিধির কঠোর প্রয়োগ না হলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে। এলাকাবাসী অবাধ, নিরপেক্ষ ও ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে রাজবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ‘জুয়েল হাসান সাদ্দামের প্রিয়তমা স্ত্রীর কাছে লেখা চিঠির শেষ দুই লাইন ‘দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না। এটি সংস্কার নয়, এটি রূপান্তরের নামে কর্তৃত্ববাদ।’ এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, মেলেনি প্যারোল ৪৮তম বিশেষ বিসিএস ছাত্রলীগ’ তকমা দিয়ে চূড়ান্ত গ্যাজেট থেকে ‘মাইনাস’ ২৩ চিকিৎসক! ২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা