গুলিতে নিহত জম্মু-কাশ্মীরে হামলার ‘মাস্টারমাইন্ড’ আবু কাতাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫
     ৮:১০ অপরাহ্ণ

গুলিতে নিহত জম্মু-কাশ্মীরে হামলার ‘মাস্টারমাইন্ড’ আবু কাতাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ | ৮:১০ 83 ভিউ
ভারতের ২৬/১১ হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত হাফিজ সাঈদের ভাগ্নে এবং দেশটিতে বেশ কয়েকটি ‘সন্ত্রাসী’ হামলার এজেন্ট হিসেবে অভিযুক্ত ফয়সাল নাদিম ওরফে আবু কাতাল পাকিস্তানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে রোববার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন অনুসারে, অজ্ঞাত বন্দুকধারীরা ফয়সাল নাদিমের গাড়িতে গুলি চালিয়েছে। পাকিস্তানের পাঞ্জাবের ঝিলাম জেলার মঙ্গলা বাইপাসে শনিবার (১৫ মার্চ) এই হামলা ঘটে। ২০২৩ সালে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে হামলা চালানো লস্কর-ই-তৈয়বা সন্ত্রাসীদের অন্যতম এজেন্ট ছিলেন নাদিম। দুই দিন ধরে চলা এই হামলায় সাতজন নিহত এবং আরও অনেকে আহত হন। গত বছর এনআইএ একটি চার্জশিট দাখিল করে, যেখানে আবু কাতাল, সাজিদ

জুট এবং মোহাম্মদ কাসিমের নাম উল্লেখ করা হয়েছে যারা পাকিস্তান-ভিত্তিক এজেন্ট ছিলেন, যারা সন্ত্রাসীদের হামলা পরিচালনায় সহায়তা করেছিলেন। ২০০০ সালে কাতাল কাশ্মীরে তৎপর ছিল এবং পাক-অধিকৃত কাশ্মীরে ফিরে যাওয়ার আগে একাধিক হামলায় জড়িত ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন