গুগল ক্রোম ব্যবহারকারীদের যে দুংসংবাদ দিল গুগল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুন, ২০২৫
     ৯:২৮ অপরাহ্ণ

গুগল ক্রোম ব্যবহারকারীদের যে দুংসংবাদ দিল গুগল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুন, ২০২৫ | ৯:২৮ 95 ভিউ
মোবাইল ব্যবহারকারীরা কমবেশি সবাই গুগল ক্রোম ব্যবহার করেন। নিরাপদ সার্চ ব্রাউজিং হিসেবে গুগল ক্রোম জনপ্রিয়। তবে এবার ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ আনল গুগল। গুগল জানিয়েছে, বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোনে চলবে না গুগল ক্রোম। অর্থাৎ ওই সব ফোনে গুগল ক্রোম ব্যবহার করা যাবে না। সিদ্ধান্তটি আগস্ট থেকে কার্যকর হবে। গুগল জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৮ (ওরিও) ও অ্যান্ড্রয়েড ৯ (পাই) এবার বিদায়ের পথে। নতুন করে আর কোনো আপডেট মিলবে না এতে। ন্যূনতম আপডেট পেতে হলেও আপনার ফোনের অপারেটিং সিস্টেম হতে হবে অ্যান্ড্রয়েড ১০। ফলে যারা দীর্ঘদিন ধরে একই ফোন ব্যবহার করছেন, তাদের অনেকেরই ওএস ভার্সন অ্যান্ড্রয়েড ৮ বা ৯। এর ফলে আগস্টের পর থেকে তারা আর

কোনো আপডেট পাবেন না। তা এমন নয় যে, ওএস ভার্সনের ফোনগুলোতে রাতারাতি কাজ করা বন্ধ করবে গুগল ক্রোম। ফোনে ক্রোম ব্যবহার করা যাবে, কিন্তু কোনো নিরাপত্তা থাকবে না। যখন যা কিছু জানতে ইচ্ছা, যাবতীয় কাজ করতে প্রয়োজন ক্রোম। আর এক্ষেত্রে ডাটা লিক হওয়ার আশঙ্কাও থাকে অনেক বেশি। বিশেষ করে যদি ফোনের মাধ্যমে বিভিন্ন স্পর্শকাতর অ্যাপ বা সাইট খোলেন, তাতে ডাটা ফাঁসের সম্ভাবনা বাড়বে কয়েকগুণ। তথ্য বলছে, এখনো ৬ শতাংশ অ্যান্ড্রয়েড ৯ ব্যবহারকারী করেছেন। ৮ ও ৮.১ ব্যবহারকারী ৪ শতাংশ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, যারা সফটওয়্যারের এই ভার্সন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে সম্ভব হলে অবিলম্বে ওএস আপডেট করতে হবে। অন্যথায় ফোন বদল

করুন। নাহলে বড় সমস্যায় পড়তে পারেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না ২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা সুন্দরবনের মধু থেকে হাইকোর্টের শীর্ষ স্থান: সেকালের ‘হানি ট্র্যাপ’ কি আজও বিচারীয় পটভূমিকে প্রশ্ন করছে?” লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান: সেনাবাহিনীর নৈতিকতার বড় প্রশ্নচিহ্ন ছাত্রশিবির করা কামরুল হাসানকে ঘিরে নারী কেলেঙ্কারি ও বিদেশী কূটনৈতিক লবিং এর অভিযোগ তাবলিগের ছদ্মবেশে দলে দলে পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশ কি এখন পরাশক্তির দাবার বোর্ড? ড. ইউনূস সরকারের কূটনীতি না কি রাষ্ট্রীয় আত্মসমর্পণের নীলনকশা গ্যাস সংকটের পিছনে বিএনপি-জামাতের সিন্ডিকেট: কৃত্রিম অভাব তৈরি করে রাজনৈতিক লাভের খেলা রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন