গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫
     ৫:০০ পূর্বাহ্ণ

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ৫:০০ 100 ভিউ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার আমবাগ পশ্চিম পাড়া চায়না মার্কেট এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে জয়দেবপুর থেকে আরও দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কোনাবাড়ী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, কোনাবাড়ী আমবাগ চায়না মার্কেট এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। পানির ব্যবস্থা না থাকায় আগুন নিভাতে ফায়ার সার্ভিস কর্মীদের সমস্যা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার আব্দুর রাজ্জাক জানান, এটা একটি বড়

মার্কেট। এ মার্কেটের ভয়াবহ আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ অজানা এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়, নামসর্বস্ব প্রহসন : আন্তর্জাতিক সতর্কতা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তার চেয়ে বড় কথা হলো সেই নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হবে কি না ২৬ জানুয়ারির আগে হাই অ্যালার্ট: দিল্লি সহ বড় শহরগুলিতে সন্ত্রাসী নাশকতার আশঙ্কা, গোয়েন্দাদের কড়া সতর্কতা সুন্দরবনের মধু থেকে হাইকোর্টের শীর্ষ স্থান: সেকালের ‘হানি ট্র্যাপ’ কি আজও বিচারীয় পটভূমিকে প্রশ্ন করছে?” লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান: সেনাবাহিনীর নৈতিকতার বড় প্রশ্নচিহ্ন ছাত্রশিবির করা কামরুল হাসানকে ঘিরে নারী কেলেঙ্কারি ও বিদেশী কূটনৈতিক লবিং এর অভিযোগ তাবলিগের ছদ্মবেশে দলে দলে পাকিস্তানি জঙ্গি ঢুকছে বাংলাদেশে বাংলাদেশ কি এখন পরাশক্তির দাবার বোর্ড? ড. ইউনূস সরকারের কূটনীতি না কি রাষ্ট্রীয় আত্মসমর্পণের নীলনকশা গ্যাস সংকটের পিছনে বিএনপি-জামাতের সিন্ডিকেট: কৃত্রিম অভাব তৈরি করে রাজনৈতিক লাভের খেলা রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার আফ্রিকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা, মৃত শতাধিক ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ তুলল সৌদি আরব উগান্ডার নেতাকে হেলিকপ্টারে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত পাকিস্তানে ট্রাক খালে পড়ে পরিবারের ১৪ জন নিহত আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের আজও বায়ুদূষণে শীর্ষে ঢাকা জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী কাইলি জেনারকে নিয়ে বিয়ের গুঞ্জন